মহাশিবরাত্রিতে ভক্তিভাবে মেতেছে বি-টাউন!

Must Read

কলকাতা: মহাশিবরাত্রিতে (Maha Shivratri 2026) ভক্তিভাবে মেতেছে গোটা দেশ। সেই আবহে শামিল বলিউডের (Bollywood) তারকারাও। কেউ সদ্‌গুরুর আশ্রমে, কেউ ঘরোয়া পুজোয়, কেউ আবার প্রাচীন মন্দিরে গিয়ে আরাধনায়— নানা আয়োজনে উদ্‌যাপিত হল শিবরাত্রি।

কোয়েম্বাটুরের সদ্‌গুরুর ইশা ফাউন্ডেশনে শিবরাত্রি মানেই বিশেষ আয়োজন। দেশ-বিদেশ থেকে ভক্তদের ঢল নামে সেখানে। এ বছর সেই অনুষ্ঠানে দেখা গেল সারা অর্জুন, তমন্না ভাটিয়া ও মৌনী রায়কে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সারা ও তমন্নার নাচের ভিডিও।

আরও পড়ুন: প্রেমদিবসে উপহার ‘হেলিকপ্টার’! জেলবন্দি সুকেশ চিঠিতে কী লিখলেন জ্যাকলিনকে?

শুধু আশ্রম নয়, ঘরোয়া পরিবেশেও শিবপুজোয় মেতেছেন বহু তারকা। সোহা আলি খান ও কুণাল খেমুর বাড়িতে বসেছিল পুজোর আসর। পরিবারের সঙ্গে শান্ত, সরল আয়োজনে মহাদেবের আরাধনা করেন তাঁরা।

অন্যদিকে, সাধুর বেশে চমক দিয়েছেন সুনীল শেট্টী। গেরুয়া বস্ত্র, জটা ও গলায় রুদ্রাক্ষ— সেই লুকে নিজের ছবি পোস্ট করেছেন অভিনেতা। যদিও ছবিটি এআই-নির্মিত কি না, তা স্পষ্ট নয়।

রাজস্থানের এক শিবমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অনন্যা পাণ্ডে। সুতির কুর্তা-পাজামায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি ভূমি পেডনেকর, নিমরত কৌর, সোনু সুদ ও রবীনা টন্ডনও মন্দিরে গিয়ে শিবরাত্রি পালন করেছেন। ভক্তি, আড়ম্বর আর তারকাছটা— সব মিলিয়ে এ বার মহাশিবরাত্রি যেন আরও রঙিন বি-টাউনে।

Latest News

জিএসটি-তে বড় বদল! কর আধিকারিকদের গ্রেফতারির ক্ষমতা বাতিল, মামলা করার সীমা বাড়ল ৫ কোটিতে

ওয়েব ডেস্ক : জিএসটি ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল (GST Council)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)...

More Articles Like This