ইরান-আমেরিকা যুদ্ধ আসন্ন! সতর্কবার্তা প্রাক্তন কর্তার

Must Read

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) সঙ্গে যুদ্ধের পথে আমেরিকা (America)! কিছুদিন আগেই তেহরানের দিকে রওনা দিয়েছিল মার্কিন যুদ্ধ জাহাজ। এমন আবহের মধ্যে মার্কিন বিদেশ দফতরের প্রাক্তন সহকারী সচিব সেলেস্টি এ ওয়াল্যান্ডার (Celeste A. Wallander) বলেছেন, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে, দীর্ঘমেয়াদি যুদ্ধের পথে হাঁটবে আমেরিকা।

জার্মানিতে এক সম্মেলনে যোগ দিয়ে ইরান-আমেরিকার পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে মার্কিন বিদেশ দফতরের প্রাক্তন সহকারী সচিব সেলেস্টি বলেন, যেভাবে ইরান (Iran) সংলগ্ন এলাকায় সামরিক কার্যকলাপ বাড়িয়ে চলেছে আমেরিকা, তাতে স্পষ্ট, কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে যদি সমস্যা না মেটে, তাহলে যুদ্ধের পথে হাঁটতে পারে আমেকরিকা। আর সেটা দীর্ঘমেয়াদি হবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার

সেলেস্টি আরও বলেন, এই প্রথম নয়, আগেও ইরানের উপর চাপ বাড়িয়েছিল আমেরিকা (America)। কিন্তু বর্তমানে বড়সড় পদক্ষেপ করে ইরান সংলগ্ন এলাকায় রণতরী পাঠানো হয়েছে। কিন্তু আলোচনার টেবিলে যদি এই সমস্যা না মেটে, তাহলে আমেরিকা শক্তি প্রদর্শন করবে বলেও জানিয়েছেন তিনি। মূলত, গত মাসেই ইরান সংলগ্ন এলাকায় ৭৫০০ সেনাসমৃদ্ধ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছিল আমেরিকা। তার পর আরও এক রণতরী পাঠিয়েছে ট্রাম্পের দেশ।

উল্লেখ্য, অনেক সময় ধরেই আমেরিকা ও ইরানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু, তেহরান বিদ্রোহীদের মৃত্যুদণ্ড রদ করার পর মনে করা হচ্ছিল, এবার হয়তো যুদ্ধের পথে এগোবে না আমেরিকা। কিন্তু এর মাঝে ইরান সংলগ্ন এলাকায় রণতরী পাঠাল আমেরিকা। ফলে প্রশ্ন উঠছে, দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধতে পারে?

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This