প্রকাশিত চূড়ান্ত উত্তরপত্র, আজই প্রথম পর্বের ফল JEE-এ

Must Read

ওয়েব ডেস্ক: দেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) Main 2026-এর জানুয়ারি সেশনের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আজই প্রথম পর্বের ফলাফল প্রকাশিত হওয়ার কথা। চূড়ান্ত উত্তরপত্রের ভিত্তিতেই স্কোরকার্ড প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।

ন’টি প্রশ্ন বাতিল, তিনটিতে একাধিক সঠিক উত্তর

এবার মোট ৯টি প্রশ্ন বাতিল করা হয়েছে—পদার্থবিদ্যা থেকে ৭টি এবং গণিত থেকে ২টি। রসায়নে কোনও প্রশ্ন বাতিল হয়নি। তবে তিনটি প্রশ্নে একাধিক উত্তরকে সঠিক হিসেবে গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞ  দেব শর্মা জানান, পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত—প্রতিটি বিষয়েই একটি করে প্রশ্নে একাধিক সঠিক উত্তর রয়েছে।

আরও পড়ুন: মানবিকতার নজির গড়ল কেরল, ছোট্ট আলিনের অঙ্গদানে বাঁচল ৫ জনের প্রাণ

গত বছর (2025) জানুয়ারি সেশনে ৬টি প্রশ্ন বাতিল হয়েছিল—পদার্থবিদ্যা থেকে ৪টি এবং গণিত ও রসায়ন থেকে একটি করে।

কোন কোন প্রশ্ন বাতিল?

২২ জানুয়ারি

প্রথম শিফট: পদার্থবিদ্যা প্রশ্ন ১৬

দ্বিতীয় শিফট: পদার্থবিদ্যা প্রশ্ন ১০ ও ১৭, গণিত প্রশ্ন ২০

২৩ জানুয়ারি

প্রথম শিফট: পদার্থবিদ্যা প্রশ্ন ২০

দ্বিতীয় শিফট: পদার্থবিদ্যা প্রশ্ন ১ ও ৪

২৪ জানুয়ারি

দ্বিতীয় শিফট: পদার্থবিদ্যা প্রশ্ন ২২

২৮ জানুয়ারি

গণিত প্রশ্ন ২৩

একাধিক উত্তর গৃহীত

২৩ জানুয়ারি, দ্বিতীয় শিফট: পদার্থবিদ্যা প্রশ্ন ১৮—তিনটি বিকল্প সঠিক

২৪ জানুয়ারি, প্রথম শিফট: রসায়ন প্রশ্ন ১০—দুটি বিকল্প সঠিক

২৪ জানুয়ারি, দ্বিতীয় শিফট: গণিত প্রশ্ন ১৪—চারটি বিকল্পই সঠিক

জেইই মেইন 2026-এর জানুয়ারি সেশনের ফল ১২ ফেব্রুয়ারি ঘোষণার কথা থাকলেও, অতিরিক্ত সময় চাওয়ায় তা পিছিয়ে যায়। ৪ ফেব্রুয়ারি অস্থায়ী উত্তরপত্র প্রকাশ এবং ৬ ফেব্রুয়ারি আপত্তি জানানোর সময়সীমা শেষ হওয়ার পর অবশেষে ১৬ ফেব্রুয়ারি চূড়ান্ত উত্তরপত্র প্রকাশিত হয়।

এবার BE ও B.Tech পরীক্ষার জন্য ১৩,৫০,০০০-রও বেশি প্রার্থী নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ১৩,০০,৩৬৮ জন পরীক্ষায় বসেন, উপস্থিতির হার প্রায় ৯৬.২৫ শতাংশ। এখন পরীক্ষার্থীদের নজর ফলাফল ও স্কোরকার্ড প্রকাশের দিকে। ফল প্রকাশ হলেই অফিসিয়াল ওয়েবসাইটে তা দেখা যাবে।

Latest News

সিজেপির প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট

ওয়েব ডেস্ক : প্রতিবাদ ঘিরে দিল্লিতে (Delhi) একের পর এক কড়া পদক্ষেপ। মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম...

More Articles Like This