প্রেম দিবসে সাত পাকে বাঁধা পড়লেন রণজয়-শ্যামৌপ্তি

0
31

কলকাতা: ভালবাসার দিনে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু (Actor Ranojoy Bishnu) এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। একেবারে ছিমছাম সাবেকি সাজে ধরা দিলেন নববধূ, সাদা পোশাকে বরবেশে রণজয়ের লুক সকলের নজর কেড়েছে।
অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন টেলি নায়িকা শ্যামৌপ্তি।

ইন্ডাস্ট্রির প্রায় সব চেনা মুখকেই দেখা গেল নায়ক-নায়িকার বিয়েতে। এসেছিলেন ছোটপর্দা থেকে বড়পর্দার অনেক অভিনেতাই। রণজয়-শ্যামৌপ্তিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফুলের তোড়া হাতে দম্পতিকে শুভেচ্ছা জানান রুদ্রনীল ঘোষ। রণজয়-শ্যামৌপ্তির বিবাহের আসর সেজেছিল নানা ধরনের ফুল আর বাহারি আলোয়। মণ্ডপে রজনীগন্ধার সজ্জা।

বিয়েতে তথাকথিত বেনারসির সাজে সাজবেন না, বলেছিলেন অভিনেত্রী। বরাবরই হালকা সাবেকি সাজেই বিশেষ দিনে সাজতে চেয়েছিলেন অভিনেত্রী। নিজের মনের মতো সাজেই ধরা দিলেন নতুন কনে।বিয়ের ভারী কাজের বেনারসি এবং হেভি মেকআপ লুক নয়, একেবারে অন্য ধরনের একটি শাড়ি পরেছেন শ্যামৌপ্তি। খুব অল্প সাজ, গয়নায় কনে রূপে অনন্যা অভিনেত্রী। এদিন সকালে গায়ে হলুদের সাজেও ছিল অভিনবত্ব। হলুদ রঙয়ের হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন অভিনেত্রী, ব্লাউজে মিরর ওয়ার্ক, পরেছিলেন ছিমছাম সোনার গয়না। হবু বউয়ের সঙ্গে মিলিয়েই পোশাক পরেছিলেন রণজয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here