সোদপুর আবাসনে কটুক্তির প্রতিবাদে তরুণীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

Must Read

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সোদপুরের (Sodepur) অমরাবতী এলাকার একটি বহুতল আবাসনে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে মারধর ও শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ উঠল এক তরুণীর। ঘটনায় অভিযুক্ত আবাসনের এক নিরাপত্তারক্ষীর ছেলেকে গ্রেফতার করেছে খড়দহ (Khardaha) থানার পুলিশ।

অভিযোগ, ওই আবাসনের নিরাপত্তারক্ষী দীর্ঘদিন ধরে কাজ করছিলেন না, তবুও আবাসনের একটি ঘর দখল করে রেখেছিলেন। ঘর ছাড়ার কথা বললেই তাঁর ছেলে এসে আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দিত বলে দাবি বাসিন্দাদের।

আরও পড়ুন: SIR প্রক্রিয়ার মাঝে রাজ্যের মুখ্যসচিবকে তলব কমিশনের

এদিন অভিযুক্ত যুবক তরুণীর মাকে কটূক্তি করে বলে অভিযোগ। বিষয়টি জানার পর তরুণী মাকে নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁকে চড় মারা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে কয়েকজন আবাসিককেও মারধর করা হয় বলেও দাবি। পরে তরুণী খড়দহ থানায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রবি থাপাকে গ্রেফতার করেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুরপ্রধানের সমালোচনা করা হয়েছে। পাল্টা শাসকদলও বিজেপিকে আক্রমণ করেছে। তদন্ত চলছে।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This