27.8 C
Kolkata

ধোপে টিকল না ভারত বিরোধীতা! BNP প্রার্থীর কাছে গোহারা জুলাই আন্দোলনের ছাত্রনেতা

Must Read

ওয়েব ডেস্ক: ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন রাজনীতির ময়দানে, বাংলাদেশজুড়ে বুনেছিলেন ভারতবিরোধীতার (Anti India Campaign) বীজ, কিন্তু ভোটের বাক্সে যেন ধোপে টিকল না ছাত্রনেতার (Student Leader) এই সস্তার রাজনীতি। সাধারণ নির্বাচনে (Bangladesh General Election) পঞ্চগড়-১ আসনে গোহারা হারলেন সারজিশ আলম (Sharjish Alam)। এই আসনে জয়ী হয়েছেন বিএনপি (BNP) প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

বৃহস্পতিবার ভোটের দিন চর্চায় ছিলেন সারজিশ আলম। কারণ নির্বাচনী লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নানা কথা বলে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন বাংলাদেশের এই ছাত্রনেতা। কিন্তু শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসক কাজী মহম্মদ সায়েমুজ্জামান আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতেই সারজিশের হারের খবর নিশ্চিত হয়। যদিও ফলপ্রকাশের পর তিনি পরাজয় স্বীকার করে সৌজন্য বজায় রেখে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: হাসিনাহীন বাংলাদেশের প্রধান খালেদাপুত্র, কিন্তু বিজয় মিছিল নয়, বড় নির্দেশ তারেকের

২০২৪ সালের সংরক্ষণ-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিলেন ২৬ বছর বয়সি সারজিশ আলম। পরবর্তীতে নাহিদ ইসলামসহ অন্যান্য ছাত্রনেতারা মিলে এনসিপি (NCP) গঠন করলে তাঁকে উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব দেওয়া হয়। সংগঠনে দক্ষতা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা থাকলেও তাঁর ধারাবাহিক ভারত-বিরোধী বক্তব্য জনসমর্থনে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

মেটলাইফে স্প্যানিশ ঝড়, মেসিকে থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালকে (FIFA World Cup Final 2026) ঘিরে প্রত্যাশা ছিল সমানে সমানে লড়াইয়ের। একদিকে লিওনেল মেসির (Lionel...

More Articles Like This