পুজোর চার দিন বৃষ্টির ভ্রুকুটি নেই? দক্ষিণবঙ্গে স্বস্তির পূর্বাভাস, উত্তরেও বদলাবে আবহাওয়া

Must Read

ওয়েব ডেস্ক : ঢাকে কাঠি পড়েছে, চারদিকে উৎসবের আমেজ। পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কি না, সেই চিন্তা দূর করতে এবার স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিন আবহাওয়া (Weather) মূলত শুষ্ক থাকতে পারে। উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। ফলে পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনা নিয়ে আশার আলো দেখছেন উৎসবপ্রেমীরা।

শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দ্বিতীয় সপ্তমী থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উন্নতি হতে পারে। একাদশী পর্যন্ত অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও খবর :  সুজিত বসুর জামিন মামলা, পুজোর আগে শুনানি হবে না সুপ্রিম কোর্টে

কলকাতার (Kolkata) আকাশ শনিবার আংশিক মেঘলা থাকতে পারে। তবে শহরে বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা বড়সড় সমস্যার কারণ হবে না বলেই পূর্বাভাস। রবিবার থেকে আকাশ আরও পরিষ্কার হতে পারে। সেই সঙ্গে শহরের তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়াতেও মিলছে স্বস্তির ইঙ্গিত। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। রবিবারও দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Latest News

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী গুরুগ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

ওয়েব ডেস্ক : গুরুগ্রামের (Gurugram) অভিজাত আবাসনে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের...

More Articles Like This