জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ, ১০৩ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ১৪০

Must Read

ওয়েব ডেস্ক : খারাপ আবহাওয়ার মধ্যে জাভা সাগরে যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোনেশিয়ায় (Indonesia)। রবিবার সকাল থেকে নিখোঁজ জাহাজটির সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে সে দেশের উদ্ধারকারী সংস্থা। জাহাজটিতে ২৪০ জনেরও বেশি যাত্রী ও কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

ইন্দোনেশিয়ার (Indonesia) অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১০৩ জনকে বিভিন্ন জাহাজের সাহায্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও প্রায় ১৪০ জনের সন্ধান এখনও মেলেনি। নিখোঁজদের খোঁজে জাহাজের পাশাপাশি হেলিকপ্টারও নামানো হয়েছে।

আরও খবর : ৯/১১-র আগেই ওসামা বিন লাদেনের নিশানায় ছিল ভারত! সিআইএ-র নথিতে চাঞ্চল্যকর তথ্য    

‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ওই জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে রওনা দিয়েছিল। রবিবার রাত ২টো নাগাদ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি সমস্যায় পড়েছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দু’ঘণ্টা পর জাহাজটির অপারেটরের কাছ থেকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলের সম্ভাব্য অবস্থানের দিকে রওনা দেয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া (Indonesia) প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। সেখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে ফেরি ও যাত্রীবাহী জাহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন সময়ে নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার কারণে সমুদ্রপথে দুর্ঘটনার ঘটনাও ঘটে। নিখোঁজ জাহাজটির বাকি যাত্রীদের সন্ধানে এখনও জোরকদমে তল্লাশি চলছে। উদ্ধারকারী সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।

Latest News

বক্তৃতার মাঝেই শি জিনপিংয়ের দিকে নজর, আচমকা থেমে গেলেন মোদি! কী হয়েছিল ব্রিকস মঞ্চে?

ওয়েব ডেস্ক : দিল্লিতে ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চে শনিবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি মুহূর্ত।...

More Articles Like This