ক্যাশ অন ডেলিভারিতে বাড়তি টাকা, জোম্যাটোর নতুন চার্জে চাপ বাড়ল গ্রাহকদের

Must Read

ওয়েব ডেস্ক : জোম্যাটোতে (Zomato) খাবার অর্ডার করে নগদে টাকা বা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এবার গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। ক্যাশ অন ডেলিভারি বা নগদে পেমেন্ট করা অর্ডারের জন্য আলাদা ‘পে অন ডেলিভারি ফি’ চালু করেছে সংস্থাটি। ফলে উৎসবের মরশুমের সময় সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলছে।

জানা গিয়েছে, এই অতিরিক্ত চার্জ সব গ্রাহকের ক্ষেত্রে এক নয়। ব্যবহারকারী এবং অর্ডারের মূল্যের উপর ভিত্তি করে চার্জের পরিমাণ পরিবর্তিত হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে সাধারণত ৫ টাকা থেকে এই চার্জ শুরু হলেও কিছু অর্ডারে ৭ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি নেওয়ার নজির মিলেছে।

আরও খবর : মোদির ডাকা নৈশভোজে থাকলেন না জিনপিং, কারণ কী?

এই নতুন চার্জটি জোম্যাটোর (Zomato) অন্যান্য খরচের বাইরে। অর্থাৎ প্ল্যাটফর্ম ফি, প্যাকেজিং চার্জ এবং করের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি বেছে নিলে অতিরিক্ত ‘পে অন ডেলিভারি ফি’ যুক্ত হচ্ছে। অন্যদিকে অনলাইনে পেমেন্ট করা গ্রাহকদের ক্ষেত্রে এই নির্দিষ্ট অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না।

কেন এই অতিরিক্ত ফি চালু করা হল, সে বিষয়ে জোম্যাটোর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। এদিকে বলে রাখা দরকার, কয়েক মাস আগেই সুইগি, জোম্যাটো প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল। বর্তমানে তা প্রতি অর্ডার পিছু ১৪.৯০ টাকা। সুইগিতে এই প্ল্যাটফর্ম ফি নেওয়া হয় ১৯.৫৮ টাকা। তবে এবার জোম্যাটোর ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে দিতে হবে বাড়তি টাকা।

Latest News

মোদীর দেওয়া নৈশভোজে গেলেন না শি জিনপিং, ক্লান্তির কারণেই কি দূরে থাকলেন চীনের প্রেসিডেন্ট?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলন (BRICS Summit) ঘিরে দিল্লিতে কূটনৈতিক ব্যস্ততার মধ্যেই নৈশভোজে যোগ দিলেন না চীনের প্রেসিডেন্ট শি...

More Articles Like This