ওয়েব ডেস্ক: আরিয়ানা সাবালেঙ্কাকে (Aryana Sabalenka) হ্যাটট্রিক করতে দিলেন না এলেনা রিবাকিনা (Elena Rybakina)। ২০২৬ ইউএস ওপেনের (US Open 2026) মেয়েদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন তিনি। সাবালেঙ্কাকে রিবাকিনা হারালেন ৬-৪, ৫-৭, ৬-২ ফলাফলে। ম্যাচ শেষ করতে তাঁর লাগল ২ ঘণ্টা ২১ ইনিট। ফ্লাশিং মিডোয়া (Flashing Meadow) আগের দুই বছর পরপর চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলারুশের টেনিস সুন্দরী সাবালেঙ্কা, এবার জিতলে হ্যাটট্রিক হত, কিন্তু রিবাকিনা তা হতে দিলেন না।
মেয়েদের টেনিসে এই সময়ে ‘এস সার্ভিস’ মারায় সিদ্ধহস্ত রিবাকিনা। ম্যাচ জয়ের পয়েন্টটাও তিনি ‘এস’ মেরেই নিলেন এবং উচ্ছ্বাসে ফেটে পড়লেন। এটাই তাঁর প্রথম ইউএস ওপেন খেতাব জয়। সাবালেঙ্কা জিততে পারলে তৃতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে পরপর তিনবার ইউএস ওপেন জিততে পারতেন, সেটাও হতে দিলেন না রিবাকিনা।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি ম্যাচে জিতল আর্সেনাল, ঘরের মাঠে ড্র লিভারপুল, চেলসির
সাম্প্রতিক কালে সাবালেঙ্কার ‘নেমেসিস’ হয়ে উঠছেন রিবাকিনা। কাজাখস্তানের মেয়ে রিবাকিনা গত বছর ডব্লিটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে হারিয়েছিলেন। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনেও একই ঘটনা ঘটেছে। এরপর সাবালেঙ্কার থেকে এটিপি-র এক নম্বর স্থানটাও ছিনিয়ে নিয়েছেন তিনি। এবার ফ্লাশিং মিডোয় ফের একই ঘটনার পুনারবৃত্তি।
২০২৬ সালে এই নিয়ে দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রিবাকিনা। সবমিলিয়ে কেরিয়ারে তিন থেকে চারটে মেজর ট্রফি জিতলেন। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জেতা হয়ে গিয়েছে, শুধু মাত্র রোলাঁ গারোঁর লাল মাটিতে ফরাসি ওপেন ট্রফিটাই বাকি আছে। এরকম ছন্দে থাকলে ২০২৭–এ সেটাও তাঁর ট্রফি ক্যাবিনেটে ঢুকে পড়বে।
