দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, তবে কি এবার বিদায়ের পথে বর্ষা? কী বলছে হাওয়া অফিস

Must Read

ওয়েব ডেস্ক : একটানা বৃষ্টির (Rain) পর এবার ধীরে ধীরে বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে প্রশ্ন উঠছে, তবে কি এবার ধীরে ধীরে বিদায়ের পথে বর্ষা?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তীসগঢ়ের উপর অবস্থান করছে। বাংলার আবহাওয়ার (Weather Update) উপর ওই নিম্নচাপের আর কোনও উল্লেখযোগ্য প্রভাব নেই। মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ওড়িশার গোপালপুর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও খবর :  ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিনে বৃষ্টির দাপট অনেকটাই কমে যেতে পারে।

তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনই স্বস্তিদায়ক নয়। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Latest News

মোদীর দেওয়া নৈশভোজে গেলেন না শি জিনপিং, ক্লান্তির কারণেই কি দূরে থাকলেন চীনের প্রেসিডেন্ট?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলন (BRICS Summit) ঘিরে দিল্লিতে কূটনৈতিক ব্যস্ততার মধ্যেই নৈশভোজে যোগ দিলেন না চীনের প্রেসিডেন্ট শি...

More Articles Like This