30 C
Kolkata

বিশ্বকাপে সবচেয়ে ধনী ফুটবলার কে? আয় জানলে চোখ কপালে উঠবে

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপ (FIFA World Cup 2026) এখন নকআউট পর্বের উত্তেজনায় টগবগ করছে। ব্রাজিলের (Brazil) মতো একাধিক দল ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তবে এসবের মাঝেও আলোচনায় রয়েছে তারকা ফুটবলারদের (Footballer) বিপুল আয়ও।

বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বছরে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৮৫৭ কোটি টাকা আয় করেন তিনি। এর মধ্যে সৌদি ক্লাব আল নাসর থেকেই পান ২৩৫ মিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর বার্ষিক আয় প্রায় ১৪০ মিলিয়ন ডলার, যার অর্ধেক আসে ইন্টার মায়ামি থেকে এবং বাকি অংশ বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে।

আরও খবর :  রহস্যময় পোস্টে জল্পনা উস্কে দিলেন পৃথ্বী শ-এর বাগদত্তা, ভাঙছে সম্পর্ক?

তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। বছরে প্রায় ৯৫ মিলিয়ন ডলার আয় করেন তিনি। এর মধ্যে রিয়াল মাদ্রিদ থেকে পান ৭০ মিলিয়ন ডলার এবং বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তি থেকে আসে আরও ২৫ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যাঞ্চেস্টার সিটি ও বিভিন্ন স্পনসরশিপ মিলিয়ে তাঁর বার্ষিক আয় প্রায় ৮০ মিলিয়ন ডলার।

এই তালিকায় আরও রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior) ও মিশরের মহম্মদ সালাহ (Mohamed Salah)। ভিনিসিয়াসের বার্ষিক আয় প্রায় ৬০ মিলিয়ন ডলার, আর সালাহ উপার্জন করেন প্রায় ৫৫ মিলিয়ন ডলার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিপুল আয়ের দিক থেকেও বিশ্ব ফুটবলের এই তারকারা নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।

দেখুন অন্য খবর :

Latest News

প্রবল বর্ষণে মহারাষ্ট্রে বিপর্যয়, পাহাড় ধসে মাটি চাপা একাধিক বাড়ি, নিখোঁজ বহু

ওয়েব ডেস্ক : টানা বৃষ্টির (Rain) জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharastra)। তার জেরে সোমবার ভোরে পুণে (Pune) জেলার মাভাল এলাকার...

More Articles Like This