30 C
Kolkata

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Must Read

কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় ফের টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা (Kolkata Weather)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি শক্তি সঞ্চয় করে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে (Rain Update)।

রবিবার রাত থেকেই কলকাতা ও শহরতলিতে বিরামহীন বৃষ্টি শুরু হয়। কখনও বৃষ্টির বেগ কমলেও, মুহূর্তের মধ্যেই ফের তা বেড়ে যাচ্ছে। শহরের একাধিক এলাকায় জল জমে গিয়েছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ওড়িশার বালেশ্বর ও দিঘার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে সক্রিয় হওয়া এই নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Latest News

শববাহী গাড়ি না মেলায় স্ত্রীর দেহ বাইকে চাপিয়ে বাড়ি, ওড়িশার ঘটনায় তীব্র ক্ষোভ

ওয়েব ডেস্ক : স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র ফের সামনে এল ওড়িশায় (Odisha)। হাসপাতালে শববাহী গাড়ি না পাওয়ায় মৃত স্ত্রীর...

More Articles Like This