29.5 C
Kolkata

মমতাকে বাদ দিয়ে ‘নতুন তৃণমূল’, চেয়ারম্যান অরূপ রায়, সহ-সভাপতি অরূপ বিশ্বাস

Must Read

কলকাতা: বিধানসভা ভোটের ফল ঘোষণা হতেই ভেঙে খান খান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তৈরি তৃণমূল। তৃণমূলের সাংসদ ও বিধায়ক দলে আগেই ভাঙন ধরেছে। এবার কাউন্সিলরদের নিয়ে শহরের পাঁচতারা হোটেলে বিশেষ বৈঠকে বসল টিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই নতুন তৃণমূলের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক।কলকাতা পুরসভার ৭০ জন তৃণমূল কাউন্সিলর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। ফিরহাদ হাকিমও এই বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। নতুন তৃণমূলের চেয়ারম্যান হলেন, হাওড়া মধ্য-র বিধায়ক অরূপ রায় (Arup Roy)। নতুন তৃণমূলের সাধারণ সম্পাদক– জাভেদ খান,সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), সাবিনা ইয়াসমিন। তৃণমূল কংগ্রেসে… বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতে সাংগঠনিক ক্ষমতা রইল না বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তাঁর হাতে তৈরি দলকে কেড়ে নিতে আর অপেক্ষা করতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।আটঘাট বেঁধে তৃণমূল কংগ্রেসের দখল হাতে নিতে আজ সোমবার বিকেলে নিউটাউনের নোভোটেল হোটেলে স্পেশাল সেশন ডাকা হল। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হয়ে যাবে।দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনের ব্যাকড্রপে তাঁর ছবিই নেই। পরিবর্তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি।এদিন বিধানসভায় বাজেট পেশের পরেই তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতারা বিশেষ বৈঠকে বসেন। তাতে উপস্থিত, কলকাতা পুরসভার একগুচ্ছ প্রাক্তন কাউন্সিলররাও। রয়েছেন অন্যান্য জেলার তৃণমূল কংগ্রেসের নেতারাও, যাঁরা গত কয়েকদিনে ধীরে ধীরে টিম ঋতব্রততে যুক্ত হয়েছেন। ওই বৈঠকের নাম দেওয়া হয়েছে, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন’।

আরও পড়ুন: ‘নতুন সরকারের কাছে ভরসা আছে,’ বাজেটে সন্তোষ প্রকাশ করে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

জানা গিয়েছে একদিন যে নিজের হাতে তৃণমূল কংগ্রেস দল টা গড়ে তুলেছিলেন, সেই তৃণমূল থেকেই ‘অপসারিত’ মমতা বন্দ্যোপাধ্যায়! তৃণমূলের ‘দখল’ নিল বিদ্রোহী শিবির। অন্তত এমনই দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। ‘তৃণমূলে’ নতুন কমিটি গঠন করা হল। সেই কমিটির নতুন চেয়ারম্যান হলেন হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেছে নেওয়া হল নতুন সাধারণ সম্পাদক।নতুন কমিটির সহ-সভাপতি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও, তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক ঋতব্রত ছাড়াও বেছে নেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। উল্লেখ্য, সোমবারে বিদ্রোহীদের বৈঠকে যে ব্যানার টাঙানো হয়েছিল তাতে মমতার ছবি ছিল না। মহাত্মা গান্ধী, বিআর অম্বেডকর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি ছিল।

Latest News

রাস্তায় থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা! কবে থেকে রাজ্যে জারি হচ্ছে নির্দেশিকা?

কলকাতা: রাজ্যকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আগামী ১...

More Articles Like This