29.5 C
Kolkata

ফুটবলের আবেগে ফুটছে কলকাতা! শহরের অলিগলির ছবি শেয়ার করে কী লিখল ফিফা?

Must Read

ওয়েব ডেস্ক: ফুটবল আর কলকাতা— এই দুই নাম যেন একে অপরের পরিপূরক। সেই আবেগকেই এবার বিশ্বের দরবারে তুলে ধরল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। তাদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া (Social Media) পেজে কলকাতার ফুটবল (Football in Kolkata) উন্মাদনার ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিল ফিফা।

ফিফার পোস্টে দেখা গিয়েছে কলকাতার একটি রাস্তা জুড়ে আঁকা রঙিন ফুটবল-থিমের দেওয়ালচিত্র। সেখানে স্থান পেয়েছেন বিশ্ব ফুটবলের একাধিক মহাতারকা। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) এবং ব্রাজিলের তারকা নেইমারের (Neymar) বিশাল ছবি যেমন রয়েছে, তেমনই ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) লোগো ও প্রচারসামগ্রীও ফুটে উঠেছে সেই শিল্পকর্মে। ছবিগুলির সঙ্গে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপের জ্বর এসে পৌঁছে গিয়েছে ভারতেও’

আরও পড়ুন: মেসির জন্য ৩৫ ফুটের ছবি আঁকলেন হাওড়ার শিল্পী প্রীতম

ফিফার এই পোস্ট মুহূর্তের মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বহু সমর্থক মনে করছেন, এটি শুধু ভারতের নয়, বিশেষ করে কলকাতার ফুটবল সংস্কৃতির প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, ফুটবলের প্রতি কলকাতার যে আবেগ ও ঐতিহ্য, ফিফার এই পোস্ট তারই স্বীকৃতি।

ভারতের ফুটবল রাজধানী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত কলকাতা। শহরের অলিগলি থেকে বড় স্টেডিয়াম— সর্বত্রই ফুটবল ঘিরে আবেগের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের মরশুমে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা স্পেনের পতাকায় সেজে ওঠে শহরের বিভিন্ন এলাকা। দেওয়ালচিত্র, ক্লাব সংস্কৃতি এবং রাতভর ম্যাচ দেখার উন্মাদনা কলকাতাকে অন্য উচ্চতায় নিয়ে যায়।

ফিফার এই পোস্ট সেই ঐতিহ্যকেই নতুন করে বিশ্বের সামনে তুলে ধরেছে। বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই যে কলকাতা ফুটবলের উৎসবে মেতে উঠেছে, তা যেন আরও একবার প্রমাণ করে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার এই স্বীকৃতি।

দেখুন আরও খবর:

Latest News

রাস্তায় থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা! কবে থেকে রাজ্যে জারি হচ্ছে নির্দেশিকা?

কলকাতা: রাজ্যকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আগামী ১...

More Articles Like This