31.7 C
Kolkata

বিনা টিকিটে ট্রেনে উঠলেই দ্বিগুণ জরিমানা! টিটি ধরলে এবার গুনতে হবে কত টাকা? দেখুন মেগা আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: রেলযাত্রায় অনিয়ম ও বিশৃঙ্খলা রুখতে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় রেল (Indian Railways)। শনিবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে ট্রেনে যাত্রা করলে আগের তুলনায় দ্বিগুণ জরিমানা (Fine) গুনতে হবে যাত্রীদের। এতদিন যেখানে জরিমানার পরিমাণ ছিল ২৫০ টাকা, সেখানে এখন তা বেড়ে হয়েছে ৫০০ টাকা। শনিবার ‘জনবিশ্বাস বিধি ২০২৬’-এর (Jan Viswas Bidhi 2026) আওতায় একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। সেই নির্দেশিকায় যাত্রীদের জন্য একাধিক কড়া নিয়ম ও জরিমানার কথা ঘোষণা করা হয়েছে। রেলের দাবি, যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

নতুন নিয়ম অনুযায়ী, অবৈধ হকারদের জন্য ধার্য করা হয়েছে ২ হাজার টাকা জরিমানা। অন্যের টিকিট ব্যবহার করে যাত্রা করলে ন্যূনতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ট্রেনে বা স্টেশনে থুতু ফেলা, মদ্যপান করা কিংবা অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করলে গুনতে হবে ১ হাজার টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি আরও কঠোর হবে। সেক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ট্রেনের ভিতরে ধূমপান করলে জরিমানা ধার্য হয়েছে ২ হাজার টাকা। এছাড়াও মহিলা কামরায় অনধিকার প্রবেশ করলে এবার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অন্যদিকে, ট্রেনে আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রেল সূত্রে খবর, যাত্রীদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন ও স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখা, অবৈধ কার্যকলাপ বন্ধ করা এবং যাত্রী পরিষেবার মান উন্নত করাও এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। রেলের পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে শুধুমাত্র এক মাসেই বিনা টিকিটে যাত্রার অভিযোগে প্রায় ৪.৯৬ লক্ষ যাত্রীর কাছ থেকে ৪০.৮৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে রেলের একটি জোন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আরও কড়া অবস্থান নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং শিয়ালদহ ডিভিশনের তরফে যাত্রীদের বৈধ টিকিট কেটে যাতায়াত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ট্রেন ও স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রেল কর্মীদের সঙ্গে সহযোগিতার আবেদনও করা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This