31.7 C
Kolkata

১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘের জমি খালির নোটিস এলআইসির

Must Read

কলকাতা: এবার আরও বিপাকে বিশ্বাস ব্রাদার্স। ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘ (Suruchi Sangha) খালি করার নির্দেশ দিল এলআইসি। কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) সুরুচি সঙ্ঘের পুজো (Suruchi Sangha Puja)। কিন্তু, প্রশ্ন উঠছে এবার কি আদৌ পুজো হবে? ইতিমধ্যেই জেলে গিয়েছেন স্বরূপ বিশ্বাস। এদিকে, বারবার থানার চক্কর কাটতে হচ্ছে অরূপকে। মেসিকাণ্ডে খাঁড়া ঝুলছে তাঁর ঘাড়ে। অরূপ-স্বরূপের সুরুচি সঙ্ঘে গেল এলআইসির নোটিস (LIC Notice to Suruchi Sangha)। অভিযোগ, এলআইসির জমি দখল করে প্রত্যেক বছর পুজো হত। বেআইনি দখলের অভিযোগ, সুরুচি সংঘের দেওয়ালে এলআইসি আইনি নোটিস জারি করল। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এলআইসির।

নিউ আলিপুরে এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সেই জমিতে বেআইনিভাবে নির্মাণও করা হয়েছে। এর আগে একাধিকবার সুরুচি সংঘের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিল এলআইসি। সুরুচি সংঘকে ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালির নোটিস বিমা সংস্থার। জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই থানায় অভিযোগ দায়ের করেছিল এলআইসি। সেই অভিযোগের পরই এলআইসির আইনজীবীর তরফে নোটিস পাঠানো হয়েছে।আইনজীবী মারফত ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে জমি খালি করার নোটিস দিল এলআইসি। ১৮ তারিখের মধ্যে এই জমি খালি করা না হলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের ভরাডুবির পরও চাটার্ড বিমানে দিল্লি যাত্রা অভিষেকের, কত খরচ জানেন?

সুরুচি সংঘ ক্লাবের উদ্যোগে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। সুরুচি সংঘ ক্লাবটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলেই পরিচিত রয়েছে। ইতিমধ্যেই, হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ স্বরূপকে গ্রেফতার করেছে পুলিশ। মেসি কাণ্ডে তিনবার নোটিস পাওয়ার পর অবশেষে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। এই আবহে এবার সুরুচি সংঘ ক্লাবের জমি খালি করার নোটিস দিল এলআইসি। সুরুচি সঙ্ঘে নোটিস পড়ার সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুরুচি সঙ্ঘের তিন দিকে নোটিশ দেওয়া দেওয়া হলেও দুই জায়গায় নোটিস ছিঁড়ে দেওয়া হয়েছে। কে বা কারা নোটিস ছিঁড়েছে, তা জানা যায়নি।

Latest News

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক

ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) বাবা জর্জ মেসিকে (Jorge Messi) নিয়ে ভুয়ো খবর (Fake News)...

More Articles Like This