29.7 C
Kolkata

৮ মাসেই ভাঙল দুধিয়া সেতু, ‘কাটমানি রয়েছে কিনা তদন্ত হবে’, জানালেন শুভেন্দু

Must Read

কলকাতা: রাতভর প্রবল বৃষ্টিতেই বিপর্যস্ত পাহাড়। ভেঙে পড়েছে মাত্র কয়েক মাসে আগে তৈরি শিলিগুড়ির দুধিয়ায় বালাসন নদীর উপরে তৈরি হিউম পাইপের অস্থায়ী সেতু। ৮ মাসেই ভাঙল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) তৈরি দুধিয়া সেতু (Dudhia Bridge Collapsed)। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অস্থায়ী সেতু নির্মাণে কাটমানির কারবার ছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত। ধসের জেরে বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি-মিরিকের রাস্তা। শুক্রবার এনিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক বসে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুভেন্দু জানান, উত্তরবঙ্গের এই বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। লেবং কার্টরোডে, মিরিকের গয়াবাড়িতে ভূমিধস হয়েছে। নবান্নের কন্ট্রোলরুম থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সেচদফতর থেকে খোঁজখবর রাখা হচ্ছে। তবে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ করাই লক্ষ্য রাজ্য সরকারের।সাংসদ রাজু বিস্তারা বিপর্যস্ত এলাকায় রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিপজ্জনক জায়গা থেকে সকলকে নামিয়ে আনা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: হাসিমারায় শিশু মৃত্যুর ঘটনায় ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেছেন, “পাহাড়ে বৃষ্টি হচ্ছে। নদী ফুলেফেঁপে উঠে সেতু ভেসে যেতেই পারে। কিন্তু মাত্র সাত-আট মাসের মধ্যে একটা নতুন তৈরি অস্থায়ী সেতু এইভাবে কী করে ভেসে গেল? এই সেতু নির্মাণের ক্ষেত্রে কোনও রকম কাটমানির জড়িয়ে ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This