37.6 C
Kolkata

সরকারি নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! নন্দীগ্রাম থেকে ‘ওএমআর কপি’ নিয়ে কী বললেন শুভেন্দু?

Must Read

ওয়েব ডেস্ক: সরকারি চাকরির (Government Job) নিয়োগ (Recruitment) প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নন্দীগ্রামে (Nandigram) ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ভবিষ্যতে সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা নিজেদের পূরণ করা ওএমআর শিটের কার্বন কপি বা উত্তরপত্র সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বাড়বে এবং ওএমআর শিটে কারচুপির অভিযোগের অবকাশ অনেকটাই কমবে।

নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।” একই সঙ্গে তিনি জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে লিখিত পরীক্ষার গুরুত্ব আরও বাড়ানো হবে এবং মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়েও সরকার ভাবনাচিন্তা করছে।

আরও পড়ুন: ফের খুলল নাড্ডার কনভয়ে হামলার পুরনো ফাইল, জাহাঙ্গির খানের বিরুদ্ধে নতুন করে তদন্তে তৎপর পুলিশ

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

গত মাসে শিয়ালদহে আয়োজিত এক রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী প্রথম এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “এবার থেকে পরীক্ষার কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগের অন্যতম কারণ এই অস্বচ্ছতা। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।”

দেখুন আরও খবর:

Latest News

জনকল্যাণ শিবিরে গিয়ে ফিরছেন খালি হাতে! বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, CAA-সহ একাধিক পরিষেবা না মেলায় ক্ষোভ সাধারণ মানুষের

আরামবাগ: রাজ্যে পালাবদলের পর বিজেপি (BJP) সরকারের ঘোষিত ‘জনকল্যাণ শিবির’ (Janakalyan Sibir) ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি...

More Articles Like This