38.9 C
Kolkata

জেলায় ১০০ দিনের কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক জানাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর

Must Read

কলকাতা: দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। দীর্ঘ বিরতির পর ৯ জুন থেকে রাজ্যে ফের শুরু হয়েছে ১০০ দিনের কাজ প্রকল্প। এর মধ্যে ১০০ দিনের কাজ (MGNREGS) নিয়ে কড়া বার্তা রাজ্যের। একাধিক জেলায় কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক বলে ক্ষোভ প্রকাশ করে জেলাশাসকদের চিঠি রাজ্যের। জুন মাসেই পশ্চিমবঙ্গের জন্য ৭০২ কোটি টাকা এবং ১.৫৩ কোটি কর্ম দিবস এর লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্র। কিন্তু বাস্তবে কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক বলে জানাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

রাজ্যের হাজার হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও মাত্র ৩৩টি গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে অন্তত ২-৩টি প্রকল্প চালুর নির্দেশ জেলা প্রশাসনকে।জব কার্ড যাচাই, e-KYC, সুপারভাইজার তথ্য আপডেট ও নিষ্ক্রিয় জব কার্ড পুনরুজ্জীবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ। জিও-ট্যাগিং, পুরনো পেমেন্ট যাচাই, NREGASoft-এ তথ্য আপডেটসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ এখনও বকেয়া। সব জেলার জেলাশাসককে প্রতিদিন অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ এর নির্দেশ। “১০০ দিনের কাজ বাস্তবায়নে গাফিলতি চলবে না, বিষয়টি ‘খুব গুরুত্বপূর্ন ’ হিসেবে বিবেচনা করতে হবে। চিঠিতে জেলাশাসকদের লিখল পঞ্চায়েত দফতর।

আরও পড়ুন: ‘সংসদে বাংলার সবচেয়ে বড় দল আমরাই’! এনসিপিআই নামে তৈরি ফেসবুক পেজ

Latest News

ইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়েব ডেস্ক : ১০০ দিনের বেশি সময় ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য (Middle East)। যার ফলে গোটা বিশ্ব ভুগছে জ্বালানি সংকটে।...

More Articles Like This