ওয়েব ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharastra)। গভার জলে পড়ল তীর্থবোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন বলে খবর। আহত হয়েছেন অনেক। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
সূত্রের খবর, রঞ্জিনি গ্রামের সিদ্ধানাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তীর্থযাত্রীরা। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান গিয়ে পড়ে জলাশয়ে। সেখানে তলিয়ে গিয়ে প্রাণ হারান ৮ জন। আহত হন অনেকে।
আরও খবর : তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ ২০ বিদ্রোহী সাংসদের
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। আসে উদ্ধাকারী দলও। তাঁরা উদ্ধার করে ৭ জনকে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
কী ভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদের পরিচয়ও জানার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
দেখুন অন্য খবর :
