34.7 C
Kolkata

সোমবার কলকাতা পুরসভায় আসছেন মুখ্যমন্ত্রী, জল্পনা অন্দরমহলে

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) আসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধকারী (Suvendu Adhikari)! সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শহরে আসার আগে তাঁর স্বচ্ছতা প্রকল্প নিয়ে কাজ করতে চায় রাজ্য। আর সোমবার থেকে স্বচ্ছতা কর্মসূচির অভিযান শুরু করবে কলকাতা পুরসভা। আর এই কর্মূচিতেই অংশগ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী।

ছাব্বিশের নির্বাচনের পর পুরসভার (Kolkata Municipal Corporation) সমীকরণও বদলে গিয়েছে। সেখানে ক্ষমতাহীন হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস। মেয়রপদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পুরসভার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, এই পদত্যাগের কারণে বাতিল হয়ে গিয়েছে পুর বোর্ডও। এর পরেই কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।

আরও খবর : সময়ের আগেই ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক

এর ফলে মনে করা হচ্ছে, যতদিন না পুরসভার নির্বাচন হচ্ছে, ততদিন পুরসভার কাজ চালাবে রাজ্য সরকারই। বলে রাখা দরকার, সামনেই বর্ষাকাল। তার পরেই রয়েছে বাঙালির প্রিয় পুজো। সেই কারণে কলকাতা পুরসভার সঙ্গে রাজ্য সরকারের সমন্বয় জরুরি হয়ে পড়েছে। এই সব কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু যদি পুরসভার দফতরে আসেন তাহলে প্রশাসক স্মিতার সঙ্গে তিনি বৈঠক করতে পারেন।

মনে করা হচ্ছে, সরকারি কর্মসূচিতে এসে শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর আগমনের কারণে ছুটি বাতিল করা হয়েছে পুরসভায় (Kolkata Municipal Corporation)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর আসার মুহূর্তে যাতে কোনও রকমের খামতি না থাকে, সেই কারণে ছুটি বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের আগে পুরনো মন্তব্য ঘিরে প্রশ্ন, এড়িয়ে গেলেন যাদবপুরের সাংসদ সায়নী

নয়াদিল্লি: তৃণমূলের (TMC) সংসদীয় দলে ভাঙনের আবহে রবিবার দিল্লিতে (Delhi) জড়ো হচ্ছেন দলের ‘বিদ্রোহী’ সাংসদরা। সেই বৈঠকে যোগ দিতেই...

More Articles Like This