অবৈধভাবে সরকারি জমি তছরুপের অভিযোগ! পুলিশের জালে শালবনীর প্রাক্তন বিধায়ক

Must Read

পশ্চিম মেদিনীপুর: শালবনীতে (Salboni) সরকারি জমি দখল এবং অবৈধভাবে হস্তান্তরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। এই মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা (Sujay Hazra) বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে দাবি, সরকারি জমি এবং সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে তা অন্যদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। জমি হস্তান্তরকে কেন্দ্র করে আর্থিক লেনদেন এবং অন্যান্য অনিয়মের অভিযোগও সামনে এসেছে। এই সমস্ত অভিযোগের সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: সরকারি ত্রিপল মজুতের অভিযোগে গ্রেফতার হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান

তদন্ত চলাকালীন পুলিশের নজরে আসে সুমিত রায় নামে এক ব্যক্তির নাম। তদন্তকারীদের দাবি, মামলার গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র খুঁজতে তাঁকে খোঁজা হচ্ছিল। সেই কারণেই শালবনী থানার একটি দল কলকাতায় যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল টাওয়ার লোকেশনের ভিত্তিতে সুমিত রায়ের সম্ভাব্য অবস্থান চিহ্নিত করার চেষ্টা করা হয়। তদন্তের স্বার্থে কলকাতার একাধিক জায়গায় খোঁজ চালানো হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, শালবনীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি বিভিন্ন উপায়ে দখল করে তা জমি ব্যবসায়ী বা তথাকথিত ‘জমি মাফিয়াদের’ হাতে তুলে দেওয়া হয়েছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

দেখুন আরও খবর:

Latest News

বাগবাজার পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটল

ওয়েব ডেস্ক : বাগবাজারের পুজো কমিটি (Bagbazar Puja Committee) গঠন প্রক্রিয়া সঠিক। নিম্ন আদালতের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট...

More Articles Like This