36.9 C
Kolkata

দিঘা থেকেও সরল বিশ্ববাংলা লোগো!

Must Read

দিঘা: রাজ্যে প্রশাসনিক প্রতীক ও সরকারি চিহ্ন বদলের প্রক্রিয়ার মধ্যেই এবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পর্যটনকেন্দ্র দিঘা (Digha) থেকেও সরানো হল বিশ্ববাংলার ‘ব’ লোগো (Biswa Bangla Logo)। পুরনো দিঘার ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় স্থাপিত লোগোটি বৃহস্পতিবার খুলে ফেলার কাজ সম্পন্ন হয়েছে।

দিঘা জুড়ে বিভিন্ন আকারের একাধিক বিশ্ববাংলা লোগো দীর্ঘদিন ধরে স্থাপিত ছিল। পর্যটকদের কাছে পরিচিত এই প্রতীকগুলির মধ্যে অন্যতম ছিল পুরনো দিঘার সমুদ্রসৈকত সংলগ্ন ওই লোগো। প্রশাসনিক সিদ্ধান্তের জেরে সেটি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা! কারা পাবেন সরকারি সাহায্য? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি লোগো হিসেবে বিশ্ববাংলার পরিবর্তে অশোকস্তম্ভকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকেই বিভিন্ন সরকারি ও আধা-সরকারি স্থানে থাকা বিশ্ববাংলা প্রতীক অপসারণের কাজ শুরু হয়েছে।

এর আগে কলকাতার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা একটি ভাস্কর্যও ভেঙে ফেলা হয়েছিল। ওই ভাস্কর্যের উপরের অংশে বিশ্ববাংলা লোগো ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

দিঘার ক্ষেত্রে এখনও প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনও বিবৃতি সামনে না এলেও স্থানীয় মহলে এই পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শহরের বিভিন্ন অংশে থাকা অন্য বিশ্ববাংলা লোগোগুলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এই মুহূর্তে শুধুমাত্র পুরনো দিঘার ১ নম্বর গেট সংলগ্ন লোগো অপসারণের ঘটনাই নিশ্চিতভাবে সামনে এসেছে। ভবিষ্যতে আরও লোগো সরানো হবে কি না, সে বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষা করছে স্থানীয় বাসিন্দা ও পর্যটন মহল।

Latest News

এবার দিল্লিতেও ঠাঁইহারা তৃণমূল! বিদ্রোহী সাংসদের বাড়ি থেকে কোথায় সরল দফতর?

ওয়েব ডেস্ক: কলকাতার অস্থায়ী তৃণমূল ভবন নিয়ে বিতর্কের আবহে এ বার দিল্লিতেও বদলে গেল তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় কার্যালয়ের...

More Articles Like This