36.9 C
Kolkata

মোদি সরকারের এক যুগ পূর্ণ! ১২ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন শুভেন্দু অধিকারী

Must Read

কলকাতা: নিউটাউনের কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhkari)। মালদহে চার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি রাজ্যের অর্থনীতি, শিল্পায়ন এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ১২ বছরের শাসনকালে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের পর শুভেন্দু বলেন, “আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।” প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ বছরে দেশের উন্নয়ন ও বিকাশই ছিল প্রধান লক্ষ্য। পরিকাঠামো, পরিবহন, শিল্প, কৃষি—সব ক্ষেত্রেই নজিরবিহীন উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। অসম্ভবকে সম্ভব করার মতো কাজ হয়েছে দেশে।”

আরও পড়ুন: দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা! কারা পাবেন সরকারি সাহায্য? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

এর মাঝেই বঙ্গের উন্নয়নের ‘ব্লু-প্রিন্ট’ প্রসঙ্গে শুভেন্দু বলেন যে, আগামী দিনে অর্থনৈতিক পরিস্থিতিকে আরও শক্তিশালী করে ‘আত্মনির্ভর বাংলা’ গড়ে তোলা হবে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ‘ডবল ইঞ্জিন সরকারের’ সুফল পেতে শুরু করেছে। আসন্ন রাজ্য বাজেটে সেই পরিবর্তনের প্রতিফলন আরও স্পষ্টভাবে দেখতে পাবেন রাজ্যবাসী বলেও ইঙ্গিত দেন তিনি। শিল্পায়ন প্রসঙ্গে বিশেষ গুরুত্ব দিয়ে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গে নতুন করে বড় শিল্প বিনিয়োগ আনার উদ্যোগ শুরু হয়েছে। তিনি বলেন, “টাটাকে এখানে আনব আমরা। বহু শিল্পপতি এবং উদ্যোগপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। সেই বিষয়গুলি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমরা শুধুমাত্র প্রচার বা ফটো সেশনে বিশ্বাসী নই, বাস্তব বিনিয়োগ চাই।” রাজ্যের শিল্পোন্নয়ন নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী জানান, শিল্প বিনিয়োগকে কেন্দ্র করেই আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। তাঁর কথায়, “অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে শিল্পায়নের বিকল্প নেই। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”

দেখুন আরও খবর:

Latest News

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ লাগছে,’ এবার কী সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল?

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে রাজনৈতিক টানাপড়েন ক্রমশ বাড়ছে। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙনের জল্পনা তীব্র হয়েছে।...

More Articles Like This