অন্নপূর্ণা যোজনার টাকা পুরুষের অ্যাকাউন্টে! ৩ হাজার টাকা ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পুরুলিয়ার বাসিন্দা

Must Read

পুরুলিয়া: লক্ষ্মীর ভাণ্ডার (Lokkhi R Bhandar) নয়, এবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা জমা পড়ল এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনই অভিযোগ সামনে এসেছে পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রঘুনাথপুর শহরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর দাবি, কয়েকদিন আগে তিনি তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাসবুক আপডেট করতে গিয়ে দেখেন, গত ৩ জুন তাঁর অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের অধীনে ৩ হাজার টাকা জমা হয়েছে। বিষয়টি দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন।

আরও পড়ুন: ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও চার তৃণমূল সাংসদ! বৈঠকে সায়নী-মালারা

স্বদেশপ্রিয়বাবুর বক্তব্য, তিনি এই প্রকল্পের কোনও সুবিধাভোগী নন। ফলে কীভাবে তাঁর অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা জমা পড়ল, তা তাঁর বোধগম্য নয়। এরপরই তিনি রঘুনাথপুর মহকুমাশাসকের কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ জানান। পাসবুকের জেরক্স কপিসহ টাকা ফেরত নেওয়ার আবেদনও করেন তিনি।

অভিযোগকারী বলেন, “কোনও কারণে ভুলবশত আমার অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে। আমি চাই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে টাকা ফেরত নিক। সরকারি টাকার অপব্যবহার হোক, তা আমি চাই না।” ঘটনার জন্য প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না গিয়ে অন্য কারও অ্যাকাউন্টে চলে আসা উদ্বেগজনক বিষয়।

এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী চাঁদ বাউরী। তিনি জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা পড়ল, তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি প্রশাসনিক স্তরে কোনও ত্রুটি রয়েছে কি না, তাও যাচাই করা হবে বলে জানান তিনি। ঘটনাটি সামনে আসার পর সরকারি প্রকল্পের অর্থ বণ্টন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest News

মোদীর দেওয়া নৈশভোজে গেলেন না শি জিনপিং, ক্লান্তির কারণেই কি দূরে থাকলেন চীনের প্রেসিডেন্ট?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলন (BRICS Summit) ঘিরে দিল্লিতে কূটনৈতিক ব্যস্ততার মধ্যেই নৈশভোজে যোগ দিলেন না চীনের প্রেসিডেন্ট শি...

More Articles Like This