31.9 C
Kolkata

টাটাকে ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ, শিল্পমন্ত্রী হয়ে আর কী কী বললেন তাপস রায়

Must Read

কলকাতা: ‘টাটাদের (Tata) ফেরাতেই হবে’, শিল্প-বাণিজ্য দফতরের দায়িত্ব পেয়ে বললেন তাপস রায় (Tapas Roy)। রাজ্যে বিজেপি সরকার গড়লে যে শিল্পোন্নয়ন অন্যতম বড় লক্ষ্য হবে, তা নির্বাচনী প্রচারের ভাষণে বার বার বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলাতেও সেই একই সুর শোনা গিয়েছে। এবার শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব পেয়ে তাপস রায়ও জানিয়ে দিলেন, শিল্পই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তাঁদের বড় লক্ষ্য— টাটাদের ফিরিয়ে আনা।

মন্ত্রীর টাটাদের ফেরানোর আশ্বাস দিলেন তাপস রায়। তবে সিঙ্গুরেই টাটা গোষ্ঠী বিনিয়োগ করবে কি না সেই বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তাপস। দায়িত্ব নিয়েই তিনি জানান, তাঁর মূল কাজ হবে বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গমুখী করা। একে একে যেসব বিনিয়োগকারী রাজ্য ছেড়ে চলে গিয়েছে তাদের ফেরাতে হবে। সেই তালিকায় রয়েছে টাটাও। তিনি বলেন, “টাটাকে রাজ্যে আনতেই হবে। আজকে রতন টাটা বেঁচে থাকলে তাঁর কাছে ছুটে গিয়ে হাত জোর করে অনুরোধ করতাম, তিনি যেন বাংলায় বিনিয়োগ করেন। টাটাকে ফিরিয়ে আনতে তাদের হেডকোয়ার্টারে গিয়ে দেখা করব। যেসব বিনিয়োগকারী রয়েছেন তাঁদের হাতে -পায়ে ধরে রাজ্যে শিল্প আনব।

আরও পড়ুন: দিল্লি থেকে ফিরলেন মমতা, সঙ্গে নেই অভিষেক

দায়িত্ব নিয়েই অফিসারদের ৩ দফা কড়া নির্দেশ দিয়েছেন তাপস রায়। আমলা ও আধিকারিকদের স্পষ্ট বার্তা দিয়ে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে অবিলম্বে তালিকা ও রিপোর্ট তৈরির কথা বলেছেন। যে সমস্ত শিল্পপতি বা বড় বড় শিল্পগোষ্ঠী রাজ্য ছেড়ে চলে গেছেন, তাঁরা কারা এবং ঠিক কী কারণে বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন? তার একটি পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করতে হবে। আগের সরকারের আমলে যে সব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) হয়েছিল এবং সেখানে যে সমস্ত মৌ (MoU) বা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেগুলির বর্তমান অবস্থা কী? তা জানাতে হবে রিপোর্ট আকারে। টাটা গোষ্ঠীর সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প দফতরের সম্পর্ক ঠিক কেমন? তাপস রায় স্পষ্ট জানিয়েছেন, “প্রয়োজনে আমি নিজে যাব টাটা আধিকারিকদের সঙ্গে কথা বলতে।”তাপসের অভিযোগ, আগের সরকারের আমলে তোলাবাজি ছাড়াও বিভিন্ন কারণে বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের বিনিয়োগকারীদের রাজ্যে ফেরানোই প্রধান কাজ হবে বলে জানান তাপস।

Latest News

বৃহস্পতিবার মোদির পৌরোহিত্যে দিল্লিতে মেগা বৈঠকে নীতি আয়োগ

কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে বসতে চলেছে নীতি আয়োগের (Niti Aayog Meeting) একাদশ গভর্নিং কাউন্সিল বৈঠক।...

More Articles Like This