32.7 C
Kolkata

দিল্লি থেকে ফিরলেন মমতা, সঙ্গে নেই অভিষেক

Must Read

কলকাতা: ‘ইন্ডিয়া’-র বৈঠকের (INDIA Alliance) পর কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee)। শোনা যাচ্ছে, কলকাতা ফেরার জন্য দিল্লি বিমানবন্দরে গিয়েও ফিরে গিয়েছেন তিনি।রাজনাতিক মহলের মতে, সই জাল কাণ্ডে সিআইডির হাতে গ্রেফতারি এড়াতেই আরও একটা রাত রাজধানীতে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৩ দিনের দিল্লি সফর সেরে কলকাতায় ফিরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কলকাতা ফেরার কথা ছিল অভিষেকের। দিল্লি বিমানবন্দরেও পৌঁছেছিলেন তিনি। পরবর্তীতে পরিস্থিতির জটিলতা বুঝে সিদ্ধান্ত বদল করেন। একাই কলকাতা ফেরেন মমতা। সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে বুধবার অভিষেকের হয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও জরুরি শুনানির আরজি খারিজ হয়েছে। তবে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানি হবে। রাজনৈতিক মহলের মতে আগামিকাল হাইকোর্টে রক্ষাকবচ দিলে তারপরই কলকাতা ফিরবেন। এখানে প্রশ্ন হল, যদি হাইকোর্টে রক্ষাকবচ না দেয়? সেক্ষেত্রে অভিষেকের পদক্ষেপ কী হবে, তা সময় বলবে।

আরও পড়ুন: মিশবে কংগ্রেস-তৃণমূল? বাড়ছে জল্পনা, তোলপাড় সর্বভারতীয় সংবাদমাধ্যম, কী হতে চলেছে?

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This