31.9 C
Kolkata

NDA আমলে উন্নয়ন সম্ভব হলে, আগে হয়নি কেন? কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

Must Read

নয়াদিল্লি: পণ্ডিত জহরলাল নেহরুর বহু বছরের পুরোনো রেকর্ড আজ ভেঙে দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের ইতিহাসের দীর্ঘতম সময় একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার নজির এখন তাঁর দখলে। এই বিশেষ দিনে দেশের উদ্দেশে ভাষণে এনডিএ সরকারের খতিয়ান তুলে ধরলেন মোদি। তিনি বলেন, ১৪০ কোটির দেশ আমাদের কাছ থেকে অনেক আশা করে। সেই সব আশা পূরণ করার কাজই করে যেতে হবে। সেই সঙ্গে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি।

ভারতের সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড তৈরি করলেন নরেন্দ্র মোদি। দেশের ইতিহাসের দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার নজির করে মোদি বললেন, ”এমন দিন আসবে আমি ভাবিনি। এটা মানুষের আশীর্বাদ আর দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম ছাড়া সম্ভব হত না।” কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তির অনুষ্ঠানে ছত্রে ছত্রে কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের লোকসভা ভোটে কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সেই সময়ের সঙ্গে ২০২৬ সালে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ২০১৪ সালের আগে দেশে অনেক সমস্যা ছিল। কিন্তু তার পর থেকে মানুষ এক স্থিতিশীল সরকারের কাজ দেখছে। সরকার কী করতে পারে, সেটা উপলব্ধ করছে। এত বছর ধরে তাঁরা এই সরকারের ওপর ভরসা রেখেছে, এটা জনগণের পরিপক্কতা।

আরও পড়ুন: টাটাকে ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ, শিল্পমন্ত্রী হয়ে আর কী কী বললেন তাপস রায়

এনডিএ সরকারের আমলে ১২ বছরে এত উন্নয়ন সম্ভব হয়েছে, কংগ্রেসের আমলে দশকের পর দশক ধরে কেন উন্নয়ন হয়নি? তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কংগ্রেসের নীতির কারণেই দীর্ঘদিন ভারত ধীর অর্থনৈতিক বৃদ্ধির ফাঁদে আটকে ছিল। মন্থর বৃদ্ধির হারকেই ‘হিন্দু গ্রোথ রেট’ বলে আখ্যা দেওয়া হয়েছিল। কংগ্রেস সরকারের আমলে দেশকে অসহায়তা, দুর্দশা এবং হীনম্মন্যতার মানসিকতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। মানুষের ধারনা হয়েছিল যে, ভারতে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। সেই মানসিকতা ভেঙেই দেশ এখন নতুন গতিতে এগিয়ে চলেছে। দেশের মানুষ কখনও আমার সরকারকে নিরাশ করেননি। ভবিষ্যতেও জনতাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্রই দেশের অগ্রগতি, রাজ্যগুলির উন্নয়ন। রাজ্য এগোলেই দেশ এগোবে।

Latest News

একদিনের নোটিসে প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লিতে তলব

নয়াদিল্লি: আগামীকাল দিল্লিতে প্রদেশ কংগ্রেসের সমস্ত সভাপতিদের বৈঠকে ডেকেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi) সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। দিল্লিতে ইন্দিরা ভবনে...

More Articles Like This