35 C
Kolkata

ফের মহার্ঘ হল জ্বালানি, একধাক্কায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম!

Must Read

কলকাতা: ফের মহার্ঘ হল জ্বালানি। সোমবার একধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম বাড়ল (Petrol-Diesel Price Hike) যথাক্রমে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা ও ২ টাকা ৭১ পয়সা। এ দিন থেকেই নতুন দামেই জ্বালানি কিনতে হচ্ছে ক্রেতাদের। পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে টানা মূল্যবৃদ্ধিতে (Price Hike) ফের চাপে সাধারণ মানুষ।

এর আগে শনিবারও (২৩ মে) পেট্রল ৮৭ পয়সা এবং ডিজেল ৯৭ পয়সা করে বেড়েছিল। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে একাধিক দফায় জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও জোরাল হয়েছে।

আরও পড়ুন: বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ইতিমধ্যেই ১০০ টাকার গণ্ডি পার করে ১০২ টাকা ১২ পয়সায় পৌঁছেছে। ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ টাকা ২০ পয়সায়। চেন্নাইয়ে পেট্রল ১০৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজেল ৯৫ টাকা ৫৫ পয়সা।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। এখানে পেট্রল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সায় এবং ডিজেল ৯৯ টাকা ৮২ পয়সায়। মুম্বইয়েও একই ছবি। পেট্রলের দাম ১১১ টাকা ২১ পয়সা, ডিজেল ৯৭ টাকা ৮৩ পয়সা।

অর্থনীতিবিদদের একাংশের মতে, জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে পরিবহণ খরচে, যার জেরে ধাপে ধাপে বাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। ফলে সবচেয়ে বেশি চাপ পড়ে মধ্যবিত্তের উপর।পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে কেন্দ্রের তরফে জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে রাখার বার্তাও এসেছে। পাশাপাশি ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This