ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, স্বস্তি মিলবে কবে?

Must Read

কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত গরমের দাপট কমছে না (Summer in West Bengal)। বরং আর্দ্রতাজনিত ভ্যাপসা আবহাওয়ায় আরও কয়েকদিন নাজেহাল হতে হবে বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের আকাশ আংশিক মেঘলা থাকলেও স্বস্তি মিলবে না, বরং অস্বস্তিকর গরমই বজায় থাকবে (Weather update)।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে বিক্ষিপ্ত।

আরও পড়ুন: আজ কেমন কাটবে আপনার দিন? প্রেম-চাকরি-টাকাপয়সায় ভাগ্য খুলবে কোন রাশির?

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বাড়ছে আর্দ্রতা ও অস্বস্তি।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি ভিন্ন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

দক্ষিণবঙ্গে অবশ্য ছবিটা বদলাবে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও। তাতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This