বিজেপি করার অপরাধে টাকা নেওয়ার অভিযোগ! সরকার বদলাতেই ‘টাকা ফেরত’

Must Read

গোসাবা: গোসাবায় (Gosaba) ফের সামনে এল ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence 2021) ঘিরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির (BJP) দাবি, সেই সময় রাজনৈতিক কারণে জরিমানা হিসেবে নেওয়া টাকা অবশেষে ফেরত দেওয়া হয়েছে।

বিজেপি নেতা বরুণ প্রামাণিকের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটের পর হিংসার সময় বিজেপি করার ‘অপরাধে’ তাঁদের কর্মী সন্তোষ জানা-র কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। তাঁর দাবি, তৃণমূল নেতা পরিতোষ হালদারের নেতৃত্বে ওই টাকা নেওয়া হয়, আর তাতে যুক্ত ছিলেন পরিতোষ দাস নামে এক তৃণমূল কর্মী।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, স্বস্তি মিলবে কবে?

বরুণ প্রামাণিকের দাবি, দীর্ঘদিন পর সেই ৮০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে কীভাবে এবং কার উদ্যোগে টাকা ফেরত এল, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগকে ভিত্তিহীন বলে পাল্টা দাবি করা হয়েছে। তাঁদের বক্তব্য, ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো ঘটনাকে নতুন করে সাজানো হচ্ছে। ফলে গোসাবার এই ঘটনা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This