32.7 C
Kolkata

এবার থেকে টাকা দিলেও মিলবে না সিট! কলেজ ভর্তিতে বড় বদল বিজেপি সরকারের

Must Read

কলকাতা: কলেজে ভর্তি হতে আর লম্বা লাইন নয়, দালালচক্রের দাপটও নয়। উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination 2026) পর কলেজে ভর্তির গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ ও ঝঞ্ঝাটমুক্ত করতে এবার কেন্দ্রীয় পোর্টাল চালু করছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সোমবার, ১৮ মে থেকেই শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১ জুন পর্যন্ত।

তৃণমূল জমানায় কলেজ ভর্তিকে ঘিরে বারবার উঠেছিল দুর্নীতি ও ‘টাকা দিয়ে সিট’ পাওয়ার অভিযোগ। বিরোধীদের দাবি ছিল, যোগ্যতার বদলে প্রভাব ও টাকার জোরেই বহু ক্ষেত্রে ভর্তি হত পড়ুয়ারা। সেই বিতর্কের আবহেই এবার অনলাইনে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালুর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহল।

আরও পড়ুন: আন্দামানে বর্ষার আগমন, বাংলায় কবে নামবে স্বস্তির বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, https://banglaruchchashiksha.wb.gov.in অথবা https://wbsche.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Centralized Admission’ অপশনে ক্লিক করে আবেদন করা যাবে। এক জন পড়ুয়া একাধিক কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক ২৫টি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। কোনও আবেদন ফি লাগবে না বলেও জানানো হয়েছে।

এই পোর্টালের আওতায় থাকছে ৪৬০টি সরকারি ও সরকার পোষিত কলেজ, বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আবেদন, মেধাতালিকা প্রকাশ থেকে শুরু করে ভর্তি, সব কিছুই হবে অনলাইনে। পড়ুয়াদের মোবাইলে এসএমএস ও ই-মেলের মাধ্যমে যাবতীয় তথ্য পাঠানো হবে। ভর্তি ফি-ও জমা দিতে হবে শুধুমাত্র পোর্টালের মাধ্যমেই।

উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ জুন প্রকাশিত হবে কলেজ ও বিষয়ভিত্তিক মেধাতালিকা। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। এরপর ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে নথি যাচাইয়ের জন্য কলেজে যেতে হবে পড়ুয়াদের। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ৬ জুলাই থেকে।

শিক্ষামহলের একাংশের মতে, এই পদ্ধতি কার্যকর হলে কলেজ ভর্তিকে ঘিরে দীর্ঘদিনের অস্বচ্ছতা ও অভিযোগ অনেকটাই কমবে।

Latest News

দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের দানপাত্র লুটের অভিযোগ

কলকাতা: গ্রেফতার হওয়া দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে একের পর এক অভিযোগের মাঝেই সামনে এল নতুন দাবি। বাগুইআটির (Baguiati) এক...

More Articles Like This