মঞ্চে তৃণমূল সাংসদ পার্থ, দর্শকাসনে বিজেপির শমীক! ‘আ-শক্তি’ দেখে মুগ্ধ রাজ্য সভাপতি

Must Read

কলকাতা: রাজনীতির ময়দানে দুই ভিন্ন শিবির। কিন্তু নাট্যমঞ্চে এসে মিলল সংস্কৃতির সেতুবন্ধন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে (Academy of Fine Arts) ‘আ-শক্তি’ নাটক দেখতে হাজির হলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharyaa)। আর মঞ্চে অভিনয় করছিলেন তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেতা পার্থ ভৌমিক (Partha Bhoumick)।

কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও দর্শন অবলম্বনে তৈরি এই নাটক ইতিমধ্যেই নাট্যপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা প্রযোজনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। ‘কলকাতা’ শহরের রূপক চরিত্রে দেখা যায় পার্থ ভৌমিককে।

আরও পড়ুন: পুরানো মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ

নাটক শেষে গ্রিনরুমে গিয়ে অভিনেতাদের অভিনন্দন জানান শমীক। পার্থর অভিনয়ের প্রশংসা করে বিজেপি নেতা বলেন, “পার্থ যখন নেতা হয়নি, তখন থেকেই ওর অভিনয় দেখছি। নেতা পার্থ নতুন হতে পারে, অভিনেতা পার্থ নয়।”

রাজনীতি ছাপিয়ে শিল্পের স্বাধীনতা নিয়েও বার্তা দেন শমীক। তাঁর বক্তব্য, কোনও সরকার বা রাজনৈতিক শক্তির শিল্পসত্তাকে দমিয়ে দেওয়ার অধিকার নেই। নাটক, কবিতা বা সাহিত্য যদি সরকারের সমালোচনাও করে, তবু তা চলতে দিতে হবে বলেই মত তাঁর।

পাশাপাশি কলকাতায় নাট্যচর্চার জন্য বড় কেন্দ্র গড়ার ইঙ্গিতও দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, খুব শিগগিরই এ বিষয়ে সরকারি ঘোষণা হতে পারে। যদিও দর্শকাসনে শমীককে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা পার্থ ভৌমিক।

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This