35 C
Kolkata

কাটোয়ায় চাঞ্চল্য! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Must Read

ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়ায় (Katwa) রাস্তার দাবিকে কেন্দ্র করে গণবিক্ষোভ। তাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয়েছে কাটোয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) সুবল রাজুয়ার-সহ একাধিক ব্যক্তিকে।

অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। এরপরই পুলিশ (Police) ও আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবল রাজুয়ার দাবি করেন, তিনি কোনও হামলার ঘটনায় জড়িত নন। তাঁর বক্তব্য, “আমি কাউকে আক্রমণ করিনি। এলাকার মানুষের সমস্যার কথা বলতে গিয়েছিলাম। গণবিক্ষোভ চলছিল, আমি পরিস্থিতি সামলাতেই সেখানে গিয়েছিলাম।”

আরও খবর : বাড়িতে আগুনের পর আতঙ্কে স্বপ্না বর্মণ, পরিবারসহ নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ তৃণমূল প্রার্থী

যদিও আরপিএফ এবং পুলিশের দাবি, বিক্ষোভের সময় নিরাপত্তারক্ষীদের কাজে বাধা দেওয়া হয় এবং হামলার ঘটনাও ঘটে। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ধৃত কাউন্সিলর। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে কাটোয়ার রাজনৈতিক মহলে। নবনির্বাচিত বিজেপি (BJP) বিধায়ক কৃষ্ণ ঘোষ (Krishna Ghosh) বলেন, “প্রশাসন প্রশাসনের কাজ করবে। তৃণমূল এতদিন যেভাবে প্রশাসনকে নির্দেশ দিত, এখন আর সেটা হবে না।”

অন্যদিকে কাটোয়া পুরসভার পুরপ্রধান জানান, “শুনেছি আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল রাজুয়ারকে গ্রেফতার করা হয়েছে। দল তাঁর পাশে রয়েছে।” পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

‘পুরনো দিলীপ’ মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ

কলকাতা: মন্ত্রীত্বের ব্যস্ততা সরিয়ে শনিবার সকালে যেন ফের ‘পুরনো ছন্দে’ ধরা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সল্টলেকের (Saltlake) ভেড়িতে...

More Articles Like This