35 C
Kolkata

জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি রবার্ট বঢরার

Must Read

ওয়েব ডেস্ক : কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরার (Robert Vadra) বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে তাড়া করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই মামলায় এবার স্বস্তি পেলেন তিনি। রবার্ট বঢরার জামিন মঞ্জুর করলেন দিল্লির (Delhi) রাউজ এভিনিউ কোর্ট (Rouse Avenue District Court)।

বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, সাড়ে সাত কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের তিন একর জমি কিনেছিল ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দফতর বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে জমির ২.৭১ একরের লাইসেন্স দিয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, এই জমি নিয়ে বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির সঙ্গে ডিএলএফের একটি চুক্তি হয়েছিল। জানা গিয়েছিল, জমিটি কেনার বিষয়েই চুক্তি হয়েছিল। সেই চুক্তি হয়েছিল ৫৮ কোটি টাকার।

আরও খবর : এল নিনোর প্রভাবেই সময়ের আগে আন্দামানে বর্ষার আগমণ, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ

এর পরে ২০১২ সালে বিক্রি হয়ে গিয়েছিল জমিটি (Land)। এর পরে অভিযোগ ওঠে, হরিয়ানার (Haryana) সরকারের কাছ থেকে কম দামে জমি কিনে তা বিপুল দামে বিক্রি করে অনেক লাভ করেছেন বঢরার সংস্থা। এই মামলায় ইডি (ED) একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল রবার্ট বঢরাকে (Robert Vadra)। এমনকি ইডির আবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সমন জারি হয়েছিল। তাঁর আগে আগাম জামিন পেলেন তিনি। জানা যাচ্ছে, ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন রবার্ট।

উল্লেখ্য, রবার্ট (Robert Vadra) হলেন একজন শিল্পপতি। তবে ২০২৪ সালে তিনি সাংসদ হতে চেয়েছিলেন। তবে তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস। এর পর প্রিয়াঙ্কা উপনির্বাচনে লড়বেন বলে ঠিক করেন, সেই সময় রবার্টের ফের নিজের সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন। তবে সেই অনুরোধ মানেনি কংগ্রেস।

দেখুন অন্য খবর :

Latest News

গুজরাটের বিরুদ্ধে কেমন হবে কেকেআরের প্রথম একাদশ?

ওয়েব ডেস্ক : রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ গুজরাট টাইট্যান্স (Gujrat...

More Articles Like This