28.5 C
Kolkata

কুলটিতে ট্রাকচালকদের বিক্ষোভে থমকাল জাতীয় সড়ক, যানজটে নাজেহাল যাত্রীরা

Must Read

আসানসোল: আসানসোলের (Asansol) কুলটিতে (Kulti) ট্রাকচালকদের বিক্ষোভে প্রায় আধঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল ১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদমুখী অংশ। শনিবার দামাগড়িয়া রেলব্রিজের উপর রাস্তা আটকে বিক্ষোভ দেখান ট্রাকচালকেরা। ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ট্রাকচালক অমর সিং-সহ একাধিক চালকের অভিযোগ, রামপুর এমভিআই দফতরের আধিকারিকরা গাড়ির কাগজপত্র নিয়ে অকারণে হয়রানি করছেন। অমর সিংয়ের দাবি, হলদিয়া বন্দর থেকে ৫৫ টন আন্ডারলোড কয়লা নিয়ে নেপাল যাওয়ার পথে তাঁকে আটকে সমস্যায় ফেলা হয়।

আরও পড়ুন: বাড়িতে আগুনের পর আতঙ্কে স্বপ্না বর্মণ, পরিবারসহ নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ তৃণমূল প্রার্থী

চালকদের আরও অভিযোগ, আসানসোল এমভিআই দপ্তরে দালালচক্র সক্রিয়। গাড়ির নম্বর এন্ট্রি করিয়ে দালালদের মাধ্যমে ‘পাসিং’ করানো হচ্ছে বলেও দাবি তাঁদের। এই অভিযোগের প্রতিবাদেই রাস্তা অবরোধ করেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ও চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারিকরা। পরে অবরোধ তুলে দেওয়া হয় এবং এক প্রতিবাদী ট্রাকচালককে আটক করে পুলিশ। যদিও এমভিআই দপ্তরের আধিকারিকরা দালালচক্র বা বেআইনি এন্ট্রির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This