উচ্চ মাধ্যমিকে রাজ্যের তৃতীয় সৌম্য! খুশির জোয়ার পরিবারে

Must Read

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result)। এই পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান (3rd Place) অধিকার করেছে বর্ধমান (Burdwan) শহরের তেলমারুইপাড়ার সৌম্য রায় (Soumya Roy)। জীবনের এই বড় পরীক্ষায় ৪৪৯ নম্বর পেয়েছে সে। সৌম্য’র এই সাফল্যে খুশির জোয়ার নেমে এসেছে পরিবার থেকে শুরু করে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, সৌম্য দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-এর ছাত্র। বাবা শ্যামল রায় একজন পোস্ট অফিসের এজেন্ট। মা পার্বতী রায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই ছেলের অসাধারণ সাফল্যে গর্বিত সবাই।

আরও খবর : মন্ত্রিসভা ঠিক করতে ঝটিকা সফরে দিল্লিতে শমীক ভট্টাচার্য

ফল প্রকাশের পর আবেগঘন কণ্ঠে সৌম্য (Soumya Roy) জানায়, “এত ভালো ফল হবে, এমনকি র‌্যাঙ্ক করব, সেটাও ভাবিনি। নিজের মতো করে পরীক্ষা দিয়েছিলাম। ফল নিয়ে বিশেষ কিছু ভাবিনি”। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছার কথাও জানায় সে। আগামী রবিবার ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্স পরীক্ষাতেও বসবে সৌম্য। উল্লেখ্য, এর আগে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকেও ৬৬৩ নম্বর পেয়েছিল সৌম্য।

ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা শ্যামল রায় বলেন, “সকাল থেকেই ভীষণ চাপের মধ্যে ছিলাম। বাইরে বেরোলেই সবাই ছেলের রেজাল্ট জানতে চাইছিল। কী বলব বুঝতে পারছিলাম না। কিন্তু ফল প্রকাশের পর এখন মনে হচ্ছে বুক ফুলিয়ে বাইরে বেরোতে পারব। আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত”। মা পার্বতী রায়ও ছেলের কৃতিত্বে আপ্লুত। তিনি বলেন, “এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের একটাই স্বপ্ন ছিল, আমাদের ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে”।

দেখুন অন্য খবর :

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This