35 C
Kolkata

মধ্যরাতেই ওটিটিতে আসছে ‘ধুরন্ধর ২’! থাকছে আনকাট দৃশ্যের বড় চমক

Must Read

মুম্বই: বক্স অফিসে (Box Office) ঝড় তোলার পর এবার ওটিটির (OTT) পর্দায় আসতে চলেছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge)। গত মার্চে মুক্তির পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন ছিল, কবে ডিজিটালে দেখা যাবে এই ছবি? অবশেষে সেই অপেক্ষার অবসান। ১৪ মে মধ্যরাত থেকেই আন্তর্জাতিক স্তরে ওটিটিতে স্ট্রিমিং শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলারের (Action Thriller)।

জানা গিয়েছে, বিদেশের দর্শকদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে শুধুমাত্র থিয়েটারের সংস্করণ নয়, ওটিটিতে আসছে বিশেষ ‘আনকাট’ ভার্সন। ডিজিটাল রিলিজের নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড অদেখা)’।

আরও পড়ুন: শপথ নেওয়ার দু’দিনের মধ্যেই তৃষার ছবি নিয়ে বড় সিদ্ধান্ত বিজয়ের!

সবচেয়ে বড় আকর্ষণ, এই সংস্করণে থাকছে বেশ কিছু বাদ পড়া দৃশ্য এবং আনসেন্সরড সংলাপ, যা প্রেক্ষাগৃহে সেন্সরের কারণে দেখানো হয়নি। সূত্রের খবর, ওটিটি ভার্সনটি থিয়েটার রিলিজের তুলনায় প্রায় ৩ মিনিট বেশি দীর্ঘ। ফলে যারা ইতিমধ্যেই সিনেমা হলে ছবিটি দেখেছেন, তাঁদের কাছেও এটি হবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

পরিচালক আদিত্য ধরের এই ছবি মুম্বই হামলার প্রেক্ষাপটে তৈরি। টানটান উত্তেজনা, অ্যাকশন এবং আবেগে ভরপুর এই সিনেমায় রণবীর সিংয়ের অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

তবে ভারতীয় দর্শকদের জন্য এখনও কিছুটা অপেক্ষা রয়ে গিয়েছে। কারণ, দেশে ছবিটির ডিজিটাল স্বত্ব রয়েছে জিয়ো হটস্টারের হাতে। এখনও পর্যন্ত ভারতীয় রিলিজের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যদিও আন্তর্জাতিক মুক্তি শুরু হয়ে যাওয়ায় মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতের দর্শকদের জন্যও সুখবর আসতে পারে।

প্রসঙ্গত, ১৯ মার্চ মুক্তির পর বিশ্বজুড়ে প্রায় ১,৭৯৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’। শুধুমাত্র ভারতেই ছবির আয় ১,৩৬৮ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এবার ওটিটির পর্দাতেও সেই একই জাদু বজায় থাকে কি না, এখন সেটাই দেখার।মধ্যরাতেই ওটিটিতে আসছে ‘ধুরন্ধর ২’, থাকছে আনকাট দৃশ্যের বড় চমক

 

Latest News

ফিরহাদ হাকিম এখন ‘ক্ষমতাহীন’ মেয়র? তিলজলার ঘটনা কীসের ইঙ্গিত দিচ্ছে?

কলকাতা: রাজ্যের পালাবদলের পর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন সরকার।নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)...

More Articles Like This