কলকাতা: বৈশাখের শেষ লগ্নে বাংলায় বাড়ছে গরম। সঙ্গে দোসর হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। গরম বাড়বে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। ফের দুর্যোগের পূর্বাভাস। বুধবার রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি (Heavy Rain Warning North Bengal)। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ঘিরে থাকা ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুষ্ক আবহাওয়ায়,বাড়বে তাপমাত্রা। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে (Rain Warning South Bengal)। আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Severe Heat) আশপাশের জেলাগুলিতে গরম বাড়বে (Heat Increase)। সেই ইঙ্গিতও করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিন দুয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।কলকাতায় সকালে মূলত পরিষ্কার আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ তীব্র হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তি হতে পারে। আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি। আজ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
