নয়া বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, মঙ্গলেই শপথ

Must Read

ওয়েবডেস্ক- নয়া বিজেপি সরকারের (Bjp Government)  প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায় (Protem Speaker Tapas Roy) । আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি (Governor R N Ravi) । প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়কে শিলিগুড়ির বিধায়ক সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁকে সাহায্য করবেন বলে খবর।

বিধানসভার স্পিকারকে হচ্ছেন তার নাম এখনও জানানো হয়নি। সারিতে রয়েছে একাধিক নাম। আজ ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথের জন্য চেনা ছক ভেঙে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই বেছে নিলেন বিজেপি সরকার।

মন্ত্রী হিসাবে এদিন শপথবাক্য পাঠ করেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। এদিন মন্ত্রী হিসাবে পাঁচজন শপথ নিলেও মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন বলে খবর। এদিন প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়ের নাম জানানো হয়েছে। প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করার পরেই রীতি মেনে অন্য বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন তাপস রায়।  আগামী ১৩ এবং ১৪ মে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথ নেবেন।

আরও পড়ুন-  প্রাক্তন হলেন মমতা, বিধানসভায় নতুন নামের ফলক, নবমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করার পরই রীতি মেনে অন্য বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন তাপস রায়। ইতিমধ্যেই বিধানসভা ঢেলে সাজানো হচ্ছে। মহাকরণ সেজে উঠেছে অত্যাধুনিক সাজে। যদিও বিরোধী দলনেতা এখনও ঠিক হয়নি। তৃণমূল কংগ্রেস এখন বিরোধী আসনে। তাই তাদেরকেই ঠিক করতে হবে।

Latest News

মোবাইল ডিভাইসের পরিচয় সুরক্ষায় কড়া আইন, আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ

দেবাশীষ সেনগুপ্ত মোবাইলের আইএমইআই নম্বর-সহ টেলিযোগাযোগের পরিচয় নম্বরে কারচুপি করলে এবার আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। টেলিযোগাযোগ আইন, ২০২৩...

More Articles Like This