জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের ক্ষোভ, পর্যাপ্ত তথ্য না থাকলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি

Must Read

ওয়েব ডেস্ক : গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা (PIL) দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে একাধিক জনস্বার্থ মামলার শুনানি হয়। পর্যাপ্ত তথ্য ও নথি ছাড়া মামলা দায়ের করা হচ্ছে বলে পর্যবেক্ষণ আদালতের।

প্রধান বিচারপতির মন্তব্য , “এই ধরনের মামলায় আদালত জরিমানা করতে বাধ্য হবে। ওই জরিমানার অর্থ বার লাইব্রেরিতে যাবে বই কেনার জন্য। যদি আইনজীবীরা চান এই ধরনের মামলা আদালত শোনা উচিত তবে বার লাইব্রেরির বই কেনার জন্যও প্রস্তুত থাকতে হবে।”

হাইকোর্টের মন্তব্য, নির্দিষ্ট নিয়ম মেনেই জনস্বার্থ মামলা দায়ের করতে হয়। যেকোনও বিষয় নিয়ে ইচ্ছেমতো জনস্বার্থ মামলা করা যায় না। পর্যাপ্ত তথ্য ছাড়া এই ধরনের মামলা দায়ের হলে জনস্বার্থ মামলার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। পরপর কয়েকটি জনস্বার্থ মামলা খারিজ করে আদালত জানায়, ভবিষ্যতে এই ধরনের মামলায় ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

আরও খবর :  ডিজিটাল অ্যারেস্টের নামে তোলাবাজি, নরেন্দ্রপুরের মামলা সিবিআইকে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের

এক আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “কেন এই ধরনের মামলার পিছনে দৌড়চ্ছেন? কেন সময় নষ্ট করছেন। ওই সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের জন্য খরচ করুন। নিজের স্বপ্নের পিছনে দৌড়ান।”

Latest News

বঙ্গোপসাগরের নিম্নচাপে তছনছ হবে দক্ষিণবঙ্গ? কেন সতর্ক প্রশাসন

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার ভোররাত থেকেই কলকাতা-সহ (kolkata)...

More Articles Like This