32.7 C
Kolkata

শপথের পরই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Must Read

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই প্রশাসনিক কাজকর্মে সক্রিয় হয়ে উঠলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই মুখ্য সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। প্রশাসনের প্রথম সারির আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সেই বৈঠক।

সূত্রের খবর, ওই বৈঠক থেকেই দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: একসময়ে মমতার বিশ্বস্ত সহযোদ্ধা থেকে আজ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাঠামোতেও একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গুরুত্বপূর্ণ পদে আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলেও খবর। সেই আবহেই সান্তনু বালার নাম সামনে আসায় প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

প্রশাসনিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই অভিজ্ঞ আধিকারিকদের বেছে নেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকায় সান্তনু বালার উপর আস্থা রেখেছে নতুন সরকার।

শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনিক বৈঠক এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্তে স্পষ্ট, দ্রুত প্রশাসনিক ছন্দে ফিরতে চাইছে নতুন সরকার।

Latest News

স্কুলে শ্যামাপ্রসাদ দিবস, মিড ডে মিলের ডিম ও ফায়ার অডিট নিয়ে বড় বার্তা রাজ্যের তিন মন্ত্রীর

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) প্রয়াণ দিবসে রেড রোডে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করলেন...

More Articles Like This