কলকাতা: শনিবার সকালেই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Tollywood at Suvendu Adhikari Oath)। এদিন বঙ্গে বিজেপিকে রুখতে বামফ্রন্টের সাহায্য প্রার্থনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাম এবং অতিবাম দলগুলিকে এ বার তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন তৃণমূলনেত্রী।কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করছেন তৃণমূলনেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান।মমতা বলেন, “চারদিকে সন্ত্রাসের চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন, এনজিওকে বলব জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই।”
কালীঘাটে দলের কয়েকজন বিধায়ক ও নেতাকে নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন অনুষ্ঠানের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বঙ্গে বৃহত্তর বিরোধী মঞ্চ তৈরির ডাক দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাম সহ অতি বামেদের কাছেও জোটের জন্য আহ্বান জানান মমতা।মমতার কথায়, বাম, অতিবাম, যে কোনও জাতীয় দল, যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। ৪টে থেকে ৬টা পর্যন্ত আমি অফিসেই থাকব। আমাদের প্রথম শত্রু বিজেপি। এদিন মমতা ফের একবার দাবি করেন, লড়াইটা তাঁরা জিতেছেন। তিনি হেরে যাননি। তৃণমূলকে হারানো হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। মমতা বলেন, “আজ থেকে সন্ত্রাসের বিরুদ্ধে নীতি ও নৈতিকতার লড়াই শুরু হল।” মমতার বামেদের আহ্বানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।
আরও পড়ুন: একসময়ে মমতার বিশ্বস্ত সহযোদ্ধা থেকে আজ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
