38.3 C
Kolkata

এবার বিনোদন দুনিয়াতে রোহিত শর্মা?

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএলের মাঝেই এবার নতুন অবতারে রোহিত শর্মা (Rohit Sharma)। এবার বিনোদন দুনিয়াতে পা রাখতে চলেছে ভারতের প্রাক্তন সফল অধিনায়ক। টেলিভিশনের পর্দাতে নতুন ইনিংস শুরু করছেন তিনি। শুক্রবার তারই একটি টিজার (Teaser) প্রকাশ্যে এসেছে। যেখানে রোহিতের সেই বিখ্যাত মন্তব্য, “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা”-কে প্রচারের মুখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই টিজার প্রকাশ করে রোহিত লিখেছেন, তাঁর জীবনে সবথেকে বড় এন্টারটেইনমেন্ট ডেবিউ আসতে চলেছে! ফলে প্রশ্ন উঠছে, কোনও শো করছেন রোহিত? তবে এ বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে এই টিজারের ভারতের প্রাক্তন অধিনায়কের বিখ্যাত মন্তব্যকে তুলে ধরা হয়েছে।

আরও খবর : ডোপিং বিতর্কে যশস্বী-শেফালি!

টিজারে দেখা গিয়েছে, এক একজন করে রোহিতের (Rohit Sharma) সঙ্গে সাক্ষাৎ করছেন ভক্তরা। আর সবাই রোহিতকে তাঁর বিখ্যাত সংলাপ বলতে অনুরোধ করছেন। তাতে বিরক্ত হয়ে রোহিতকে বলতে শোনা যায় , ‘দু’লাইন কি না বললাম, আর তা এত ভাইরাল হয়ে গেল। পুরো শো যদি আসে তাহলে কী হবেন ভাবুন তো?’ মূলত, ২০২৪ সালে বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড ম্যাচের সময় রোহিত সতীর্থদেরকে “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা” বলেছিলেন। কারণ ওভার শেষ হওয়ার পর বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের হাঁটাচলা দেখে এমনটা বলেছিলেন রোহিত। তা বর্তমানে ভাইরাল।

এই টিজারটি প্রকাশ করেছে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। তবে কী শো আনা হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এটি যে বেশ জমজমাট হতে চলেছে তা মনে করছেন অনেকেই। আর নতুন অবতারে হিটম্যানকে দেখতে মুখিয়ে সকলে।

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গলবারের কালবৈশাখীর তাণ্ডবের পর আজ কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক : মঙ্গলবার কালবৈশাখীর লন্ডভন্ড হয়েছে কলকাতা (Kolkata)। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। তিলোত্তমার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal)...

More Articles Like This