সমুদ্রের তলায় জাতীয় পতাকা! গিনিস বুকে নাম তুলল আন্দামান

Must Read

ওয়েব ডেস্ক: নীল সমুদ্রের গভীরে উড়ল ভারতের তেরঙ্গা (Indian National Flag) আর তাতেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম তুলল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar)। শনিবার স্বরাজ দ্বীপের রাধানগর সৈকতে ৬০ বাই ৪০ মিটার বিশাল জাতীয় পতাকা জলের তলায় উন্মোচন করে নজির গড়লেন ২০০-রও বেশি ডুবুরি। এই অভিনব উদ্যোগে অংশ নেয় ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডও।

শুধু অভিজ্ঞ ডুবুরি নয়, এই ঐতিহাসিক অভিযানে শামিল ছিল তিন কিশোর-কিশোরীও। গুরগাঁওয়ের ফতেহ জাহান সিং, বেঙ্গালুরুর লাবণ্য ইরা এবং দিল্লির রণবিজয় সিং। বয়স মাত্র ১৪ থেকে ১৬-র মধ্যে হলেও সাহস আর উদ্দীপনায় তাঁরা পিছিয়ে থাকেনি একটুও। সমুদ্রতলের এই বিরল মুহূর্তের সাক্ষী হয়ে নিজেদের গর্বিত বলেই জানিয়েছে তারা।

আরও পড়ুন: রিল বানাতে গিয়ে ৮০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় দুই যুবক, উদ্ধার করল বায়ুসেনা

প্রশাসনের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য আন্দামান ও নিকোবরকে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে তুলে ধরা, বিশেষ করে অ্যাডভেঞ্চার ট্যুরিজ়মকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই নতুন রেকর্ডের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে স্বরাজ দ্বীপের লাইটহাউস ডাইভ সাইটে তৈরি হতে চলেছে ‘সবচেয়ে উঁচু হিউম্যান স্ট্যাক’।

এই সাফল্যে ডুবুরিদের সাহস ও সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছেন লেফটেন্যান্ট গভর্নর ডিকে যোশী, মুখ্য সচিব চন্দ্রভূষণ কুমার এবং পুলিশ আধিকারিক এইচ এস ধালিওয়াল। শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে গিনেসের বিচারক ঋষিনাথ আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেন লেফটেন্যান্ট গভর্নরের হাতে আর সেই মুহূর্তেই ইতিহাসের পাতায় জায়গা করে নেয় আন্দামান।

Latest News

দমদমে তোলাবাজি-প্রতারণার অভিযোগ, প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ গ্রেফতার ৩

ওয়েব ডেস্ক : তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদমের তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্টকে গ্রেফতার (Arrest) করল...

More Articles Like This