12.1 C
New York

ভার্চুয়াল বৈঠক শেষ, গণনার আগে মমতা-অভিষেকের কী কী নির্দেশ?

Must Read

কলকাতা: ‘২০০-এর বেশি আসনে জিতব’। কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রত্যয়ী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট (Mamata Messege Counting Agent)। তা ছাড়াও এই বৈঠকে রয়েছেন দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারা।সূত্রের খবর, বৈঠকে তৃণমূল সুপ্রিমো এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে।তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন।

সোমবারই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ।সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। তার ঠিক আগে, শনিবার ২৯৪ কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার প্রায় ঘণ্টা তিনেক ভারচুয়াল বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা-অভিষেক জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে।২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। জানান, বিজেপিও সরকার গঠনের আশা করছে না। তিনি এ-ও জানান যে, ভুয়ো সমীক্ষা দেখিয়ে বিজেপি কী ভাবে আর্থিক জালিয়াতি করেছে, তা তুলে ধরেছেন মমতা।বৈঠকে তৃণমূল সুপ্রিমো এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে। কোনও কেন্দ্রের জয়ের ব্যবধান কম হলে এজেন্টদের পুনর্গণনার দাবি তুলতে হবে। এছাড়া আরও খবর, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন।

আরও পড়ুন:গণনার পরেও ফলতায় রিপোল হতে পারে! সিদ্ধান্ত নিতে পারে কমিশন

কাউন্টিং এজেন্টদের অভয়বাণী দিয়ে মমতার বার্তা, ‘‘আপনারা জিতবেন। চিন্তা করবেন না। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। কোনও কেন্দ্রে খুব অল্প ব্যবধানে বিজেপি এগিয়ে থাকলে পুনর্গণনার আর্জি জানাতে বলা হয়েছে। ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।তৃণমূলের ওই সূত্রের দাবি, বৈঠকের শুরুতেই ‘আপসহীন লড়াইয়ের’ জন্য দলের কর্মীদের অভিনন্দন জানান মমতা। দলের কর্মী-সমর্থকদের উপর কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়েও ফের সরব হন তিনি। আশ্বাস দেন যে, যাঁরা কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ সহ্য করেছেন, দল তাঁদের পুরস্কৃত করবে।

Latest News

ভোট মিটতেই মেমারীতে রাজনৈতিক উত্তেজনা

মেমারি: ভোট মিটতেই মেমারিতে (Memari) রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কর্মীর বাড়িতে পড়ল হুমকির পোস্টার! মেমারিতে ভোটের আবহ কাটতে না কাটতেই...

More Articles Like This