ওয়েব ডেস্ক : ভারতে নারী-পুরুষ সংখ্যার আনুপাতিক হার বেড়েছে। ‘ভারতে মহিলা (Woman) ও পুরুষ (Man) ২০২৫-নির্বাচিত সূচক ও পরিসংখ্যান’ শীর্ষক একটি রিপোর্টে (Report) এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রিপোর্ট বলছে প্রসবকালে শিশু মৃত্যুর হার দেশে কমেছে। ২০১৭-২০১৯ সালের মধ্যে কন্যা সন্তানের বেঁচে যাওয়ার সংখ্যা ছিল ৯০৪। তা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বেড়ে হয়েছে ৯১৭।
রিপোর্টে বলা হয়েছে গত কয়েক বছরে দেশে পুত্র ও কন্যাসন্তানের মৃত্যু হার কমেছে। তা কমেছে ২০০৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে। অন্যদিকে পরিসংখ্যান (Statistics) বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের মধ্যে উচ্চশিক্ষায় মেয়েদের নথিভুক্তিকরণের সংখ্যা ২৮.৫ থেকে বেড়ে ৩০.২ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে ২৮.৩ থেকে বেড়ে হয়েছে ২৮.৯ শতাংশ।
আরও খবর : আশঙ্কা সত্যি হল, জম্মুতে ব্রিজ ভাঙার ঘটনায় মর্মান্তিক খবর
কর্মক্ষেত্রেও গত কয়েকবছরে পুরুষ, মহিলাদের অংশগ্রহণও বেড়েছে। এক্ষেত্রে গ্রামীণ মেয়েদের সংখ্যা অনেকটাই বেড়েছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে তা ৩৭ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশ হয়েছে। ম্যানেজার স্তরের পদে পুরুষের সংখ্যা ৭৩.৮০ শতাংশ বেড়েছে। তা বেড়েছে ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে। মহিলাদের ক্ষেত্রে তা বেড়েছে ১০২.৫৪ শতাংশ।
এ নিয়ে কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা, আর্থিক অংশগ্রহণ মেয়েদের উপর হিংসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যা পাওয়া গিয়েছে।
দেখুনি অন্য খবর :
