34.2 C
Kolkata

আইপ্যাক দফতরে হানা দেওয়া অফিসারদের পুরষ্কৃত করল ইডি

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীয় জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিলেন যে অফিসার, তাঁকেই পুরষ্কৃত করল ইডি (ED)। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৭০তম প্রতিষ্ঠা দিবসে বিশেষ সম্মান পেলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলা (Prashant Chandila)। ‘বিরল পেশাদারি সাহসিকতা’র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, পুরষ্কার প্রদান অনুষ্ঠানে একবারের জন্যও আইপ্যাকের নাম নেওয়া হয়নি।

তবে প্রশান্ত চান্ডিলা শুধু একা নন, ইডির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট পাঁচজন আধিকারিককে সম্মানিত করা হয়। সেই তালিকায় নাম রয়েছে বিক্রম অহলাটেরও, যিনি আইপ্যাক সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সম্পূর্ণ তদন্তে তৈরি হওয়া ‘সিজার লিস্ট’ পরবর্তীতে সুপ্রিম কোর্টে (Supreme Court) চলা মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবেও ব্যবহৃত করা হয়েছে ইডির তরফে।

আরও পড়ুন: পরিযায়ী ভোট কোথায় পড়ল? অঙ্ক কি খুব কঠিন?

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতার সল্টলেকে অবস্থিত আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চালায় ইডি। সেই অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। আইপ্যাকের অফিস থেকে তাঁকে কিছু ফাইল নিয়ে বেরোতে দেখা যায়, যা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়।

দেখুন আরও খবর:

Latest News

চা বাগান নিয়ে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর! পাহাড়ে গিয়ে কী কী জানালেন শুভেন্দু অধিকারী?

কার্শিয়াং: পাহাড়ের সামগ্রিক উন্নয়ন, চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

More Articles Like This