16.1 C
New York

KKR-এর সংকটের আঁচ টিম ইন্ডিয়ায়! চোটের কারণে গুরুত্বপূর্ণ সিরিজেই বাদ জোড়া পেসার

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ভুগিয়েছে একের পর এক চোট সমস্যা। টুর্নামেন্টে একটিও বল না করেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর পরিবর্তে দলে এসে চোট (Injury) পেয়ে বাদ পড়েছেন আকাশ দীপও (Akash Deep)। এই দুই দেশিয় বোলারের অভাব নাইট দলকে চরম ভুগিয়েছে। হর্ষিত এবং আকাশ শুধু নাইটদের নয় ভারতীয় দলের (India Cricket Team) জন্যও যে বেশ গুরুত্বপূর্ণ, তাতে কোনও সন্দেহ নেই। সেই কারণেই এই দুই বোলারের চোট নিয়ে আপডেট আসতেই চিন্তার ভাঁজ পড়েছে টিম ইন্ডিয়ার অন্দরেও।

আইপিএল শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। সামনে রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর। তবে এই দুই সিরিজ থেকেই সম্ভবত ছিটকে যেতে চলেছেন আকাশ দীপ এবং হর্ষিত রানা। বোর্ড সূত্রে জানা গিয়েছে, দু’জনের কেউই এখনও পুরোপুরি ফিট নন। আসন্ন আন্তর্জাতিক সিরিজে তাঁদের খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

আরও পড়ুন: এখনও প্লে-অফে পৌঁছতে পারবে KKR! রিঙ্কুদের সামনে এখন কী অঙ্ক? দেখে নিন একনজরে

দুই ভারতীয় বোলারের চোট নিয়ে আপাতত যা আপডেট এসেছে, তা টেনশন বাড়িয়েছে বিসিসিআইয়ের (BCCI) নির্বাচকদের। পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা আকাশ দীপ ইতিমধ্যেই রিহ্যাব শুরু করেছেন। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের আগে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি হর্ষিত রানা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ম্যাচ খেলার মতো ফিটনেসে ফিরতে দু’জনের এখনও খানিকটা সময় লাগবে। এক্ষেত্রে আকাশের থেকে আগে সেরে উঠতে পারেন হর্ষিত। তবে বোর্ড দলীপ ট্রফির আগে তাঁকে টিম ইন্ডিয়ায় ফেরার ছাড়পত্র দেবে না বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

দেখুন আরও খবর:

Latest News

কড়া নিরাপত্তায় ১৫টি বুথে শুরু পুনর্নির্বাচন

ওয়েবডেস্ক-   বাংলার নির্বাচনকে (2026 West Bengal Election)  ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রথমে এসআইআর থেকে এর পর চূড়ান্ত ভোটার তালিকা...

More Articles Like This